Real-time News Network
বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪১৬; ২৪ রবিউল আওয়াল ১৪৩১; ১১ মার্চ ২০১০; ১৩:১২

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে হ্যাকিং এর অভিযোগ!

mamunশিরোনাম দেখে অবিশ্বাস্য ঠেকতে পারে৷ এতবড় নেটওয়ার্কিং সাইট যার, তার আবার হ্যাকিংয়ের দরকার কি? কিন্তু না, কৈশোর-যৌবনের ছোট ভুলগুলো হয়তো বড়ে হয়ে দেখা দেয় পরে, মার্ক-র ক্ষেত্রেও সম্ভবত তাই৷ অভিযোগ, ই-মেইল হ্যাকিং!

বিজনেসইনসাইডার ডট কম ম্যাগাজিন এর ভাষ্য ফেসবুক প্রতিষ্ঠান মার্ক জুকারবের্গ বছর কয়েক আগে প্রতিদ্বন্দ্বী আর সাংবাদিকদের ই-মেইল ঠিকানায় ঢুকেছিলেন অবৈধ পন্থায়৷ যাকে বলে হ্যাকিং! ফেসবুকের প্রতিষ্ঠা নিয়ে দুই বছরের এক অনুসন্ধানে ম্যগাজিনটির বের করে এনেছে এমনই তথ্য৷ তাদের ভাষ্যমতে, ২০০৪ সালে অন্তত দুইটি হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছেন মার্ক, যার তথ্য প্রমাণ রয়েছে৷
প্রথম ঘটনাটি সম্ভবত বাড়তি সতকর্তার জন্যই করেছিলেন মার্ক৷ ২০০৪ সালে মার্ক জানতে পারেন হাভার্ড এর শিক্ষার্থীদের পত্রিকা দ্যা ক্রিমসন-এ তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে৷ আর সেটা বিশদ জানতে প্রতিবেদকের ফেসবুক লগইন-এর তালিকা বের করেন মার্ক৷ সেখানে দেয়া ভুল পাসওয়ার্ডগুলো তালিকা (অনেক সময় একজন ব্যবহারকারী ই-মেইল এর পাসওয়ার্ড দিয়ে ভুলক্রমে ফেসবুকে ঢোকার চেষ্টা করেন, অভ্যাস মত) থেকে আলাদা করে নিয়ে হ্যাক করেন প্রতিবেদকের হাভার্ড ই-মেইল একাউন্ট৷ এভাবে শুধু একজনের নয়, একাধিক ই-মেইল অ্যাকাউন্টে সফলতার সঙ্গে প্রবেশ করেন মার্ক৷

বিস্তারিত
 

হাঁড়ভাঙ্গা চিকিৎসায় সামুদ্রিক কেঁচো 

mamunমানবদেহের যখন কোনও হাঁড় ভেঙ্গে যায় তখন ডাক্তারের সাধারণত সেটিকে সারিয়ে তুলতে পিন অথবা রড ব্যবহার করে থাকে। কিন্তু এসব ধাতব টুকরোর অনেক সীমাবদ্ধতা আছে হাঁড়ভাঙ্গার এমন চিকিৎসায়। হাঁড় ভেঙ্গে গিয়ে যদি টুকরো টুকরো হয়ে যায় সে অবস্থার কথাই উদাহরণ হিসেবে বলা যেতে পারে। অনেকদিন ধরেই তাই চিকিৎসা বিজ্ঞানীরা বিকল্প উপায় খুঁজে আসছিলেন। শেষ পর্যন্ত হয়তোবা এর সমাধান পাওয়া গেল আর এই সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে সাহায্য করেছে এক ধরনের সামুদ্রিক কেঁচো।
‘স্যান্ডক্যাসল’ নামের এই সামুদ্রিক কেঁচোটি জীবনধারা দেখলে সত্যি অবাক হতে হয়। সমুদ্রের গভীরে এরা সাধারণত এদের নিজেদের বাসা তৈরি করে থাকে। আর বাসা বানানোর উপকরণগুলোর মধ্যে রয়েছে সমুদ্রের বালু, শামুকের খোলস এবং অন্যান্য কাকর জাতীয় বস্তু। এসব বস্তু সংগ্রহ করার পর সেগুলোকে জোড়া দিয়ে এই কেঁচোগুলো বাসা তৈরি করে থাকে।

বিস্তারিত
 

অনলাইন গেমের মজার দুনিয়া

mamunগেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। শুধু অবসর কাটানোর জন্য নয়, কিছু কিছু গেমস আছে, যা বৃদ্ধির জন্যও খেলা হয়ে থাকে (যেমন সুডোকু বা চেস)। এছাড়া অবসর কাটাতে বা বিনোদনের জন্যও গেমসের জুড়ি নেই। তবে গেমস মানেই যে হাই কোয়ালিটির গ্রান্ড থেফট অটো বা নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, এ কথা ভাবা ভুল। কারণ, ছোট ছোট গেমস আপনাকে দিতে পারে নিড ফর স্পিড বা অন্য যে কোস হাই কোয়ালিটির গেমসের তুলনায় বেশি আনন্দ। এছাড়া হাই কোয়ালিটির গেমস খেলতে হলে আপনাকে আগে সংশিস্নষ্ট গেমসের সিডি বা ডিভিডি আনতে হবে, তারপর তা কম্পিউটারে ইন্সটল করতে হবে। হার্ডড্রাইভের প্রচুর জায়গা রাৰসের মতো দখল করবে সেই গেমস। তারপর খেলতে হবে। এছাড়াও আপনার কম্পিউটারের সিস্টেম ওই গেমসের সিস্টেম রিকোয়্যারমেন্টের সঙ্গে মেলে কি না সেটাও দেখতে হবে।
বিস্তারিত
 

ড্রাই ব্যাটারীতেও চলবে মোবাইল ফোন 

mamunভারতীয় একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজারে নিয়ে আসল নতুন এক ধরনের মোবাইল ফোন। নির্মাতা প্রতিষ্ঠানটির নাম অলিভ। আর ফোনটির নাম দেওয়া হয়েছে ‘FrvrOn’ যা ‘Forever On’ –এর সংক্ষেপ। মোবাইল ফোনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি সাধারণ কাজে ব্যবহৃত ট্রিপল-এ সাইজের ব্যাটারিতেও চলতে সক্ষম। ভারতের যেসব এলাকায় বিদ্যুত বিভ্রাট নিত্যকারের ঘটনা সেসব এলাকার কথা মাথায় রেখেই এই মোবাইলটি বাজারে ছাড়ল অলিভ টেলিকমিউনিকেশন।
মোবাইল হ্যান্ডসেটটির মূল্য ধার্য্য করা হয়েছে ১,৬৯৯ ভারতীয় রূপী। সাধারণ মোবাইল ফোনগুলোর মতই এতে লিথিয়াম-আয়ন ব্যাটারির দেওয়া হয়েছে তবে সাথে আরো একটি বাড়তি ট্রিপল-এ ব্যাটারি লাগানোর মতন জায়গা দেওয়া হয়েছে। লিথিয়াম-আয়ন ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তখন মোবাইলটিকে ট্রিপল-এ ব্যাটারি দিয়ে চালানো সম্ভব।

বিস্তারিত
 

বিনামূল্যে অফিস ফাইল রিকভারি সফটওয়্যার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট অফিস অপরিহার্য। অফিসের দরকারী ফাইগুলো ভাইরাসে আক্রান্ত হলে বা অন্যান্য কারনে মুছে গেলে বা নষ্ট হলে খোলা যায় না। এসব ফাইলগুলো সহজে এবং দ্রুত রিকভার করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে ওয়ান্ডারশেয়ার অফিস রিকভারী অন্যতম। এই সফটওয়্যার অফিস ৯৭ থেকে ২০০৭ পর্যন্ত সকল ধরনের ফাইল এবং পিডিএফ সমর্থন করে।
বিস্তারিত
 

   

এ সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি

অতিবেগুনী রশ্মি ব্যবহার করে পানি বিশুদ্ধ করার পদ্ধতি

সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর প্রায় সাত বিলিয়ন মানুষের মধ্যে এক বিলিয়নের ভাগ্যেই বিশুদ্ধ পানির দেখা মেলে না। সময়ের সাথে বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছেই, তাই...বিস্তারিত

সোশ্যাল নেটওয়ার্কিং-এ অস্ট্রেলিয়ান ব্যবহারকারীরা এগিয়ে 

অস্ট্রেলিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিমাসে প্রায় সাত ঘন্টা করে টুইটার অথবা ফেসবুকের মতন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে সময় ব্যয় করে থাকে; যা যুক্তরাজ্য, ব্রিটেন অথবা জাপানের ব্যবহারকারীদের চাইতেও বেশি। নিলসেন রিসার্চ নামের...বিস্তারিত

অন্তর্জালের সামাজিকীকরণ

তথ্য-প্রযুক্তির এই যুগে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে অন্তর্জালে ঘুরলে সহস্রাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেখতে পাওয়া যায়। ফেসবুক, মাইস্পেস, টুইটার, বেবো, ট্যাগড, অর্কুট, হাই-ফাইভ,...বিস্তারিত

ভারতের নতুন প্রতিরক্ষা বাহন 

ছবিতে যে বাহনটিকে দেখা যাচ্ছে তা দেখতে খুব ছোটখাটো হলেও এর কাজের ক্ষমতা দেখে বেশ অবাক হতেই হবে। গলফ খেলায় এক জায়গা হতে আরেক জায়গায় যাবার জন্য যে ধরনের ছোট...বিস্তারিত

তরল কাঁচের কল্যাণে দেখা যাবে পৃথিবী চকমকে 

মাঝে মাঝে আমাদের চারপাশের প্রকৃতিকে সত্যিই অনেক মলিন মনেহয়। শুধু প্রকৃতি নয় সাথে আমাদের ব্যবহৃত নানান জিনিসপত্র তো আছেই। এই সমস্যার সমাধান নিয়ে আসল ন্যানোপুল নামের জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান।...বিস্তারিত

আসুসের ভার্চুয়াল ফ্রিডম 

তথ্যপ্রযুক্তির উন্নতির সাথে সাথে এর কিছু বিরূপ প্রভাবও আমাদের দৈনন্দিন জীবনে পড়ছে। আর এর মধ্যে যেটাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়া যাবে সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন তথ্যের ভীড় বেড়ে...বিস্তারিত

গাড়ী নাকি বারান্দা ?

বিজ্ঞান কল্পকাহিনী বাস্তবে পরিণত হতে খুব বেশী সময় লাগে না। এই যেমন মনে করে দেখুন মাইনোরিটি রিপোর্ট ছায়াছবির সেই গাড়িগুলোর কথা, যা কিনা বাড়ির দেয়াল বেয়ে উল্লম্ব পথে ওঠানামা করতো;...বিস্তারিত

নতুন ধাচের ওয়্যারলেস মাউস 

আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় কম্পিউটার একটি অপরিহার্য্য বস্তু হয়ে উঠেছে। কম্পিউটার ব্যবহার করার সময় মাউস ব্যবহার করাটাও খুবই স্বাভাবিক। কিন্তু দীর্ঘ সময় ধরে তার-অলা মাউস ব্যবহার করতে থাকলে আমাদের হাত এবং...বিস্তারিত

নাসার প্রথম ফ্রি ইলেকট্রনিক বই 

নাসা অনেকদিন ধরেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছে তাদের মহাকাশ বিষয়ক নানান গবেষণা। নাসা ইতোমধ্যেই টুইটার স্ট্রীম, আইফোন এপ্লিকেশন এবং আরো কিছু প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষকে উৎসাহিত করে...বিস্তারিত

মিসরে প্রাচীন মন্দিরের আবিষ্কার 

মিসরে নতুন একটি মন্দিরের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি। এই মন্দির নির্মিত হয় মিসরীয়দের বিড়ালদেবী ব্যাসটেটের সম্মানে। আধুনিক যুগের আলেক্সান্দ্রিয়ার রাস্তার নিচে মাটি খুঁড়ে এই মন্দিরের সন্ধান পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা বলছেন...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US