RTNN News http://www.rtnn.net RTNN News en-us 2000-2010 Real-time News Network (RTNN) Tue, 08 Jul 2008 22:31:45 EDT Tue, 08 Jul 2008 22:31:45 EDT News RTNN http://www.rssboard.org/rss-specification 60 http://www.rtnn.net/images/logo.gif Real-time News Network http://www.rtnn.net 95 133 Real-time News Network (RTNN) ঢাবির ৩ শিক্ষক চাকরিচ্যুত http://www.rtnn.net/details.php?id=42782 বিনা অনুমতিতে ছুটিতে থাকা ও নির্ধারিত সময়ে কাজে যোগ না দেয়ার অভিযোগে ঢাকা বিশবিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এরা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন ইসলাম খান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক কে এম মুরশেদ ও মো. মুশফিক উদ্দিন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 16:54:08 +0000 একুশে বই মেলা: ভীড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেচা-বিক্রি http://www.rtnn.net/details.php?id=42781 সময় গড়ানোর সাথে জমে উঠেছে অমর একুশে বই মেলা। বেড়েছে বেচা-বিক্রিও। সাপ্তাহিক ছুটির সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি যোগ হওয়ায় রোববার ভীড় ছিল চোখে পড়ার মতো। সকালে মেলার শুরুতে তেমন সমাগম না থাকলেও বেলা বাড়ার সাথে লোকও বাড়তে থাকে। দুপুর গড়ানোর পরে দীর্ঘ লাইন পড়ে যায় বইপ্রেমীদের আগমনে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 16:52:14 +0000 তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়েছে http://www.rtnn.net/details.php?id=42780 বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইয়াফেস ওসমান বলেছেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। প্রযুক্তির কল্যাণে এখন ইউনিয়ন পর্যায়ে ছেলেমেয়েরা অনলাইনের মাধ্যমে তথ্য সেবা দিয়ে আয় করছে। রোববার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরী সেমিনার হলে বিডি ট্রেড ইনফো ডট কম এর দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন তরুনরাই এদেশের ভবিষ্যৎ, সৎ চিন্তা ও চেষ্টা থাকলে সামনে এগিয়ে যাওয়া যায়। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 16:39:45 +0000 ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে রাষ্ট্রপতি http://www.rtnn.net/details.php?id=42779 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উদ্যোগে এক মিলাদ মাহফিল হয়েছে। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 16:16:58 +0000 প্রধানমন্ত্রী হওয়াই রাহুলের রাজনৈতিক লক্ষ্য নয়: প্রিয়াঙ্কা http://www.rtnn.net/details.php?id=42778 ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনীতির লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া নয়। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী এ মন্তব্য করে বলেছেন এ বিষয়ে কোনো প্রশ্ন তোলার সময় এখনো আসেনি। প্রিয়াঙ্কা বলেন, রাহুলের রাজনীতির লক্ষ্য কখনোই এমন নয় যে তাকে ভারতের প্রধানমন্ত্রী হতে হবে। মনমোহন সিং চমৎকার ও ভালো একজন মানুষ। আমাদের সৌভাগ্য তার মত একজন সৎ ও সার্বক্ষণিক কাজ করছেন এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 16:12:37 +0000 আন্দোলনের ৬০ বছর : বাংলা ভাষা আজ কোন পথে সাইফ বরকতুল্লাহ http://www.rtnn.net/details.php?id=42777 বর্তমান বিশ্বে প্রায় ২৬ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান ৫ম। তবে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলার অবস্থান ৪র্থ। শুধু বাংলাদেশের মানুষই যে এ ভাষায় কথা বলে তা নয় বরং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুর, মণিপুর, বিহার ও উড়িষ্যা এবং মিয়ানমারের আরাকান অঞ্চলের রোহিঙ্গারাও বাংলা ভাষায় কথা বলে। আফ্রিকার দেশ সিয়েরা লিয়নে বাংলাকে ২য় সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সেদেশের জনগণ বাংলাভাষা শিক্ষা করছে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 15:57:31 +0000 যুদ্ধাপরাধের বিচার বানচালে বিদেশে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে: দীপু মনি http://www.rtnn.net/details.php?id=42776 যুদ্ধাপরাধের বিচার বানচালে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। রোববার ছাত্রলীগের ৬৪ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 15:49:37 +0000 সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০ http://www.rtnn.net/details.php?id=42775 সিরাজগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শহিদুল (২২), আসাদুল (২২), বাবু (২৮) এবং মজের আলীসহ (৪৫) চারজনকে আটক করেছে পুলিশ। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 15:34:12 +0000 ছাত্রলীগের অপকর্মের দায় আ.লীগ এড়াতে পারে না http://www.rtnn.net/details.php?id=42773 ক্ষমতাসীন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের অপকর্মের দায় আওয়ামী লীগ কোনভাবেই এড়াতে পারে না। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রলীগের ৬৪ বছর পূর্তি উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 15:16:49 +0000 ১২ মার্চ বিএনপির কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে http://www.rtnn.net/details.php?id=42772 যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, আগামী ১২ মার্চ রাজধানীতে বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সরকার তাতে বাধা দেবে না। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 14:48:06 +0000 স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মানিকগঞ্জে স্ত্রীকে খুন http://www.rtnn.net/details.php?id=42771 পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে খুন হলেন এক কন্যাসন্তানের জননী নার্গিস (২৬)। শনিবার স্বামী গলা টিপে তাকে খুন করে ঘরের বিছানার ওপর রেখে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 14:33:34 +0000 রাসুলের আদর্শে আন্দোলন করতে হবে: এমকে আনোয়ার http://www.rtnn.net/details.php?id=42770 বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আজীবন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আমাদেরও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 14:21:47 +0000 বন্ধ্যাত্বের কবলে রাজনৈতিক নেতৃত্ব http://www.rtnn.net/details.php?id=42769 দেশে বর্তমানে রাজনৈতিক নেতৃত্বের বন্ধ্যাত্ব চলছে। এই বন্ধ্যাত্বের জন্য দায়ী দেশপ্রেমের অভাব ও সহিংস রাজনীতি। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা এ থেকে উত্তরণে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে গুণগত পরিবর্তনের তাগিদও দেন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 14:03:22 +0000 বাসচাপায় মেঘনা-গোমতী সেতুর টোল কর্মচারী নিহত http://www.rtnn.net/details.php?id=42768 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় বাসচাপায় এক টোল কর্মচারী নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ বাস ও তার চালককে আটক করে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 12:11:13 +0000 পাবনার প্রবীণ রাজনীতিক ওয়াজিউদ্দিন খানকে সংবর্ধনা http://www.rtnn.net/details.php?id=42767 পাবনার কর্মবীর, শ্রমজীবী মানুষের নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খানকে (৮০) সংবর্ধনা জানালো রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিট। শনিবার বিকেলে পাবনা টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 12:05:43 +0000 কক্সবাজারে ইয়াবাসহ মহিলা আটক http://www.rtnn.net/details.php?id=42766 কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী দিঘির পাড় এলাকায় আজ রোববার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবা ট্যাবটেসহ ফাতেমা বেগম (৪২) নামে এক মহিলাকে আটক করেছে। তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 11:51:02 +0000 রাজশাহীতে ভুটভুটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ http://www.rtnn.net/details.php?id=42765 রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরে ভুটভুটি (স্থানীয় যানবাহন) উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গার আবুল কালাম আজাদ ও মোক্তার হোসেন। এ ঘটনায় আহত হয়েছে অপর সাতজন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 11:44:42 +0000 ঝিনাইদহে ময়নাতদন্তের জন্য ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন http://www.rtnn.net/details.php?id=42764 ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু পঞ্চগ্রামে কবর থেকে আজ রোববার দুপুরে মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। তিনি বিগত তিন মাস আগে মারা গিয়েছিলেন। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 11:28:05 +0000 রাজশাহীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু http://www.rtnn.net/details.php?id=42763 রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন হাড়ুপুর এলাকায় রোববার দুপুর পৌনে ১টার দিকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুমাইয়া নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার উজ্জল হোসেনের মেয়ে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 11:20:15 +0000 সুনামগঞ্জে সংঘর্ষ: আহত ৫০ http://www.rtnn.net/details.php?id=42761 সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। news@rtnn.com Categoty Sun, 05 Feb 2012 10:37:08 +0000