Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৭

প্রবাস

ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণে একাত্মতা প্রকাশ মেয়র ও ঊর্ধতন নেতাদের

নিউইয়র্কে গ্রাউন্ড জিরো থেকে কয়েক গজ দূরে কর্ডোভা ইনিশিয়েটিভের পার্ক ফিফটি ওয়ান নামক নামাজের সুবিধাসহ একটি ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণকে কেন্দ্র করে যে বর্ণবাদী বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে মেয়র ব্লুমবার্গসহ নিউইয়র্ক সিটি অফিসের ঊর্ধ্বতন নেতা ও ধর্মীয় নেতারা এগিয়ে এসেছেন। আমেরিকার ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করে তারা মুসলমানদের ধর্মীয় অধিকার হিসাবে নিজেদের উপাসনালয় নির্মাণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
বিস্তারিত
 

নিউইয়র্কে বাংলাদেশি যুবক ছুরিকাহত হওয়ায় তীব্র প্রতিবাদ

rtnn নিউইয়র্কে মুসলিম পরিচয়নিশ্চিত হলে মাইকেল এনরিট নামের এক যুবক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারআহমেদ শরিফকে (৪৫) ছুরিকাহত করে গুরুতর আহত করেছে। এ ঘটনায় সারা আমেরিকায়আলোড়নের সৃষ্টি হয়েছে, চলছে প্রতিবাদ। গত ২৬ আগস্ট সিটি হলের সামনে একসংবাদ সম্মেলনে সারা বিশ্বের প্রধান  মিডিয়াগুলোসহ ১০০টিরও বেশি দেশেরসাংবাদিক সমবেত হন। এর আগে সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ তার অফিসে আহমদশরিফকে সহানুভূতি জানান।

বিস্তারিত
 

জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্টে তারেক-কোকোর বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে: ফখরুল

rtnnজিয়া পরিবারের ভাবমূর্তী নষ্ট করার জন্য তারেক রহমান ও আরাফাত রহমান কেকোর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এখন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার উদ্যোগে ২৩ আগস্ট মন্ট্রিয়ল শহরের পুরাতন ক্যুইবেক ইমিগ্রেশন ভবন অডিটোরিয়ামে আয়োজিত আরাফাত রহমান কেকোর প্যারোল বাতিলের প্রতিবাদে ইফতার মাহফিল পরবর্তী এক প্রতিবাদ সভায় ঢাকা থেকে টেলিফোন কনফারেন্সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিস্তারিত
 

গণতন্ত্রের মূলমন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে না: ফাজলে রশিদ

rtnn গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে- পারসুয়েশন, কিন্তু পারসেকিউশন নয়। গণতন্ত্রের অপর বেদবাক্য হল- প্রশ্ন করা বিরোধীদলের কর্তব্য এবং তার উত্তর দেয়া কর্তব্য সরকারের। এ দুটির কোনোটিই এখন বাংলাদেশে বিরাজ করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলে রশিদ। গত ২৩ আগস্ট নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত
 

প্রতি বছর মেধাবীদের বৃত্তি প্রদান করবে নিউ ইংল্যান্ড আ. লীগ

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধাপরাধের বিচার কাজ সম্পন্ন করা, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক আসামিদের দেশে ফেরত এনে ফাঁসির দাবির মধ্যদিয়ে গত ১৫ই আগস্ট বোস্টনে পালিত হয়েছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ ওসমানী  মামুনের আবেগপ্রবণ ও উদ্দীপ্ত উপস্থাপনায় প্রথমে প্রদর্শিত হয় মাহফুজুর রহমান ও আনোয়ারুল কবীর রুমির সম্পাদনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরী প্রামাণ্য চিত্র।
বিস্তারিত
 

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিকালে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত
 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুধী সমাবেশ

rtnn একটি সুন্দর সমাজ বিনির্মাণেরপ্রত্যয় নিয়ে রিয়াদের কো-কো পাম হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশেরস্বনামধন্য প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ারফাউন্ডেশনের উদ্যোগে বিশাল সুধী সমাবেশ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলঅ্যান্ড কলেজের বিওডি সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হক মজুমদারের পরিচালনায়সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সালেহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধীসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টরমোহাম্মদ শহীদুল ইসলাম।
বিস্তারিত
 

বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতির অবনতিতে প্রবাসি বংলাদেশী নেতৃবৃন্দের গভির উদ্বেগ প্রকাশ

rtnn দি ইউকে কোয়ালিশন ফর হিউমান রাইটস এন্ড ডেমোক্রেসী ইন বাংলাদেশ আয়োজিত এক পাবলিক মিটিং-এ বক্তারা বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, দেশেবিরোধী মত ও পথের লোকদের দমনের লক্ষ্যে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডের নামে অত্যাচার ও নির্যাতনকরাহচ্ছে। সংবাদপত্রের কন্ঠরোধ করা হচ্ছে। হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে সাংবাদিকরা। বক্তারা বলেন, দেশে গুপ্ত হত্যা, খুন, সন্ত্রাস, চাদাবাজি, টেন্ডারবাজি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংখা লঘুদের সম্পদ, সম্ভ্রম লুন্ঠন ও প্রানহানি ঘটছে সরকারী দলের গুন্ডাদের হাতে। শুধু তাই নয় শ্রমিক আন্দোলন দমনের নামে শিশু ও মহিলা গার্মেন্টস শ্রমিকদের উপর নৃশংস পুলিশি নির্যাতন বিশ্ববাসীকে হতবাক করেছে। বক্তারা আরো বলেন, ভারতের সাথে গোপন চুক্তি করা হয়েছে। দেশবাসী জানেনা সেচুক্তিতে কি আছে। তারা দেশের স্বাধীনতা সার্বভেৌমত্বের বিরুদ্ধে অব্যাহত চক্রান্তে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, সরকার সংবিধান থেকে বিসমিল্লাহ ও আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকার দেশের গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যার সমাধান সহ জনদুর্ভোগ নিরোসনে কোন কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
বিস্তারিত
 

যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশ সরকার করবে
-নিউইয়র্কে মৎস ও পানি সম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস

rtnn\\\'বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে যেমন হয়েছে, তেমনি যুদ্ধাপরাধীদের বিচারও বাংলাদেশ সরকার করবে,\\\' গত ৮ আগস্ট রোববার নিউইয়র্কের জাতিসংঘ ভবনের সামনে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ, তাদের অঙ্গ ও সমমনা সংগঠন ও মুক্তিযুদ্ধের পৰের বিভিন্ন সংগঠনের আয়োজনে জাতিসংঘের সামনের চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিস্তারিত
 

আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধীদের বিচার করবেই
-ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

বিমান পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন,স্বাধীনতা বিরোধীদের বিচার করা এই সরকারের অঙ্গীকার। তাই এই সরকার স্বাধীনতা বিরোধীদের বিচার করবেই।তাছাড়া ইতিমধ্যে সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছেন।তাই এই বিচার নিয়ে কোন সন্দেহ থাকার অবকাশ নেই।তিনি আরো বলেন,বিএনপি রাজাকারদের সাথে আছে বলেই এখন পর্যন্ত তাদের বিচারের ক্ষেত্রে মুখ খুলেনি।তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় কিনা এটাও পরিষ্কার নয়।তবে তাদের কথা বার্তায় বুঝা যায় তারা
বিস্তারিত
 

প্রবাসের অন্যান্য সংবাদ

বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির অভিষেক

সম্প্রতি কুয়েতের মালিয়াস্থ কালটন টাওয়ার হোটেলে জমকালো আয়োজনে বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশের) সভাপতি আসম আবদুর রবের কুয়েতে...বিস্তারিত

যুবলীগের হামলায় বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সেমিনার পণ্ড

  লন্ডন স্কুল অব ইকোমিক্সে গত  ১৬ জুলাই বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, ই-গভর্নেন্স ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর অনুষ্ঠিত এক সেমিনার যুবলীগের হামলা ও সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়।...বিস্তারিত

ড্যাপ বাস্তবায়নে রিয়েল এস্টেট ক্রেতাদের বঞ্চিত না করার আবেদন

ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ক্ষেত্রে রিয়েল এস্টেট ক্রেতাদের বঞ্চিত না করার আবেদন জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১৩ জুলাই বুধবার নিউইয়র্কেরঅনন্ত ঢাকা ক্লাবে প্রবাসী বাংলাদেশী রিয়েল...বিস্তারিত

ফ্রান্সে নিকাব নিষিদ্ধ করে বিল পাস

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নিকাব পরা নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে। অপরদিকে ইসলামী মানবাধিকার কমিশন এর কঠোর বিরোধিতা করেছে। ইসলামী মানবাধিকার কমিশন বলেছে, নতুনই এই সিদ্ধান্তে...বিস্তারিত

আব্বাস, মবিন ও এ্যানির মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র যুবদলের সমাবেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্যমির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সকল বন্দিদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র যুবদলজ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।...বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ আজ যাচ্ছে দেশে

আজ রবিবার ভোরে ঢাকায় পৌঁছবে কানাডাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমানত উল্লাহ খানের জ্যেষ্ঠ কন্যা ও নিউ এজ পত্রিকার সাবেক প্রতিবেদক...বিস্তারিত

মুনার ২০১০ কনভেনশন অনুষ্ঠিত : সুন্দর সমাজ গড়তে ধর্মচর্চায় গুরুত্বারোপ

নিউইয়র্কের ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস্ অডিটোরিয়ামে গত ১০ জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত ) হয়ে গেল মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)\'র কনভেনশন ২০১০। \'প্র্যাকটিসিং ফেইথ : বিল্ডিং সোসাইটি\' তথা ভাল...বিস্তারিত

প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাইলে সহযোগিতা করবে ইডকল

প্রবাসীরা দেশে অবকাঠামোগতউন্নয়নের লক্ষ্যে কোনো উদ্যোগে বিনিয়োগ করতে চাইলে সার্বিক সহযোগিতা করবেইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। গত ৬ই জুলাই মঙ্গলবার নিউইয়র্কসিটির জ্যাকসন হাইট্‌‌সের একটি রেস্টুরেন্টে আমেরিকা...বিস্তারিত

নিকাব নিষিদ্ধ করার আইন নিয়ে ফ্রান্সের পার্লামেন্টে বিতর্ক শুরু

জনাকীর্ণ স্থানে মুসলিম নারীদের নিকাব পরার ওপর নিষেধাজ্ঞার আইন প্রণয়ন নিয়ে ফ্রান্সের পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে। নিম্ন পরিষদে এ আইন পাস হলে জনাকীর্ণ স্থানে নিকাব পরা বেআইনি হবে। ফ্রান্সের...বিস্তারিত

মানবাধিকার সমুন্নত রাখার আহবান জানিয়ে প্রধাণমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ওয়াচ কানাডা

মানবাধিকার সংগঠন \"বাংলাদেশ ওয়াচ কানাডা\"র প্রেসিডেন্ট আকতার আহমেদের নেতৃত্বে একদল প্রবাসী বাঙালী বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে প্রধাণমন্ত্রী বরাবর ৬ জুলাই মঙ্গলবার একটি স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্হিরতা নিরসনে প্রধাণমন্ত্রীর হস্তক্ষেপ...বিস্তারিত

নিউইয়র্কে ৪ দিনব্যাপী ঊনবিংশতিতম আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

নিউইয়র্কে গত ২ থেকে ৫ জুলাই চারদিন ব্যাপী ঊনবিংশতিতম আন্তর্জাতিক বাংলা উৎসব ও উত্তর আমেরিকা বইমেলা ২০১০ অগণিত বাঙালি পাঠক ও বাংলাদেশ ও ভারতের কবি সাহিত্যিকদের পদচারণায় মুখর ছিল। মুক্তধারা...বিস্তারিত

হরতালের তীব্র নিন্দায় হল্যান্ড আওয়ামী লীগ

যে কোনো মূল্যে একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেছে হল্যান্ড আওয়ামী লীগ। বিএনপির ডাকা ২৭ জুনের ইস্যুবিহীন হরতালেরও তীব্র নিন্দা জানিয়েছে তারা। বাংলাদেশ আওয়ামী...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US