|
|
একটি একটি করে গল্প শেষ হয় শেষ হয় জীবনের অনেকগুলো সন্ধ্যা। একটা করে গল্প শেষ হয়... তালা বদ্ধ হয় সময়!! কখনো কোথাও ডেকে যায় নির্বাক কোকিল।
জীবনের অধ্যায় গুলো এভাবে শেষ হয় কেন? এভাবে কেন জমে যায় কান্নার শিশির? কেন এভাবে উত্তপ্ত ব্যথা আকাশের কোণে জমে?
রূপ বদলায় প্রকৃতির ক্ষণে মানবও বদলায় বদলায় সভ্যতা... আচরণ... শব্দ...
বিস্তারিত
|
| |
|
|
আমি জন্মান্তরের কথা জানি না তবে মরে বেঁচে থাকার ইতিহাস জানি। ইট-বালি-সিমেন্টের এই শহরের বুকে মনের আর্তিগুলো ডানা ঝাপটিয়ে মরে। কেমন আছি বন্ধু দেখে যা। রাত পোহাতেই থলি হাতে ছুটে চলি বাজারের দিকে। সুখের টুকরো স্মৃতিগুলো তখন পায়ের তলায় ম্রিয়মাণ ইতিহাস।
বিস্তারিত
|
| |
|
|
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের লেখা বই ‘টনি ব্লেয়ার: দ্য জার্নি’৷ প্রধানমন্ত্রী হিসেবে জীবনের রাজনৈতিক এবং মানবিক চেহারা তুলে ধরেছেন ব্লেয়ার আত্মজীবনীমূলক এই বইটিতে৷ টনি ব্লেয়ার এক বিবৃতিতে বলেন, ‘‘বইটি লিখতে গিয়ে আমি নিজেই আনন্দ পেয়েছি৷ আমি প্রধানমন্ত্রী হিসেবে জীবনের রাজনৈতিক এবং মানবিক রূপ ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি৷'' তিনি বলেন, ‘‘এটা আমার অতীতের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরার প্রচেষ্টা৷ বিশেষ করে আমি চাই যে, এটা লিখতে গিয়ে আমি যে আনন্দ পেয়েছি পাঠকরাও যেন ঠিক একই ধরণের আনন্দ পায়৷'' বইটি প্রকাশ করছে র্যানডম হাউস'৷ দাম রাখা হবে ২৫ পাউন্ড৷ একই সময়ে অ্যামেরিকা এবং ক্যানাডা থেকেও বইটি প্রকাশিত হবে৷ বইটির কভারে থাকছে টনি ব্লেয়ারের নিজের ছবি৷ ছবিতে তিনি সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন৷ তাঁকে বেশ সুঠাম দেখালেও পরনে রয়েছে কালো জ্যাকেট এবং শার্ট৷
বিস্তারিত
|
| |
|
|
দশ ঝড়ে আলেক মেম্বারের গরুর গোয়াল হুমড়ি খেয়ে পড়েছে। রান্নাঘরের চালের ছাউনি উড়ে গেছে। বাড়ি থেকেই শুনেছে ময়না। একবার পুকুর পাড়ে গিয়েছিলো। গোয়ালের খানিকটা চোখে দেখেছে। উঠোন ঝাঁট দিতে দিতে ভাবছিলো ময়না। বাড়িঘর সামলানো নিয়ে খুব বিপদেই পড়েছে মেম্বারের বউ। হয়তো মেম্বার বাড়ি নেই। বউটা হতাশায় নিশ্বাস টানতে পারছে না। মেম্বারের বউ গোলেনূর মেয়েটা বড় ভাল। শরীর খারাপ, স্বামী, ঘর-সংসার, সব কিছু থেকেও তার আসলে কিছু নেই। সেজন্যে প্রায়ই মন খারাপ করে থাকে। চেঁচামেচিও করে বিস্তর। প্রথম-প্রথম ময়নার খারাপ লাগতো। পরে বুঝে নিয়েছে তার ব্যাপারটা। সে চায় সবাই তাকে গণ্য করুক, কাজ-কর্মে সিদ্ধান্তে তার মতামত নিক। তাতে আর ময়নার অসুবিধা কী? সংসার তো তারই। মেম্বার কতক্ষণই বা বাড়িতে থাকে। সে-ই তো মালিক হয়ে বসে থাকে। সে যা চাইবে তা-ই হবে, তাতে না করার কিছু দেখে না ময়না। বড় বোনের মতো তাকে শ্রদ্ধা করে, বন্ধুর মতো ভালবাসে। উঠতে-বসতে ভাবি-ভাবি করে ডাকে। বারবার জিজ্ঞেস করে, ‘এডি কর্ইবো ভাবি? এ রকুম কর্ইলে কী হয়?’ খুব খুশি হয় গোলেনূর। মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তখন কৃত্রিম রাগ আর আলস্য টেনে বলে, ‘তোর লিজের কি এইটুক্ বুদ্ধিও নাই? সব কথা আমাক্ জিগ্গিস কর্ইতে হবে?’ মেম্বারের খাওয়া-দাওয়া, ছেলেমেয়েদের স্কুল, পড়াশোনা সব দায়িত্ব ধীরে ধীরে ময়না নিজের ঘাড়ে তুলে নেয়। ভাবির সেবা-শুশ্রুষার কাজও সে-ই করে। ক্রমে ময়না বাড়ির গৃহিনীর স্থান দখল করে নেয়।
বিস্তারিত
|
| |
|
|
শেষ হলো মাসব্যাপী লেখক-পাঠক-প্রকাশক-ক্রেতা-বিক্রেতার মিলনমেলা।সফলতা আর আনন্দের মধ্য দিয়েই এবার শেষ হলো বাঙালির সর্বজনীন উৎসব বইমেলার ২৮টি দিন। রোববার এবারের বইমেলার শেষ দিনে মেলাজুড়ে উপচেপড়া ভিড়ের মধ্যেও যেন বিদায়ের করুণ সুর বেজে ওঠে।বইমেলা কেবল পুস্তকের মেলা নয়, এটি এখন সর্বসাধারণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলা এলেই সর্বসাধারণের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমী প্রাঙ্গণ।
১৯৭২ সালে প্রথম আয়োজিত বইমেলা ধারাবাহিকভাবে দেশের সাংস্কৃতিক জাগরণকে ক্রমাগত সংহত ও শানিত করে তুলেছে। এখন সংস্কৃতি বিকাশের কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বইমেলা।গত চার বছরের তুলনায় এবারের মেলায় নতুন বই প্রকাশ, বিক্রি আর পাঠক-ক্রেতার উচ্ছ্বাস ছিল বেশি। এবারের মেলায় ২৫ ভাগ কমিশনে বই বিক্রি হয়েছে আর বাংলা একাডেমী যথারীতি ৩০ ভাগ কমিশনে বিক্রি করেছে তাদের বই।মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ২৬০টি। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমীর প্যাভিলিয়নে বই বিক্রি হয়েছে ৬৫ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকা। বাংলা একাডেমীসহ মেলা জুড়ে প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে।
বিস্তারিত
|
| |
|
|
যখন বিষন্নতার কালো চাদর চিবিয়ে ধরে অস্পৃশ্য জগতের বিষাদময় ক্ষণগুলো কোথাও বুঝি ডাহুকের ডাকে ফিরে আসে পৃথিবী তার আপন কক্ষপথে আবার-- এক মরা সূর্যের তীব্র চাহনি শুধু জ্বালাতেই পারে--- আলোকিত করেনা আর। চাঁদ বেচারা আরব্য রমনীর মত রাতের নেকাবে মুখ লুকায় বুকে নিয়ে ধুলো, অথচ এখানে এখনো রাত্রী হুতোম পেঁচার গানে মগ্ন বসে গুনে তারাদের পাল আর অন্ধকারে মেঠো পথে শুকনো পাতার ভেঙ্গে পরা হাটুরের ক্লান্ত পদতলে।
মরা নদীর পাশে সারি সারি হয়ে শুয়ে আছে আমাদের অতীতেরা পরম মমতায়, কবরগাহের নৈঃশব্দ ভেঙ্গে কর্কশ সুরে ডেকে ওঠে শেষ মাথার নিম গাছটায় নির্ঘুম কোনো রাতের পাখি।
বিস্তারিত
|
| |
|
|
অমর একুশে বইমেলা ২০১০-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক সাইফ বরকতুল্লাহর প্রথম কাব্য গ্রন্থ 'জ্যোৎস্না রাতের গল্প'। ৩৯ টি কবিতার সংকলনে বইটি রচিত। সাইফ দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত থাকলেও এটাই তার প্রথম বই। শুধু চর্চার মাধ্যমে যারা কবি হন, সাইফ বরকতুল্লাহ যে তেমন কবি নন, সে কথা তার ‘জ্যোৎস্না রাতের গল্প’ বইটির কবিতাই প্রমাণ করে। কবিতাগুলো তার স্বতস্ফূর্ত ভাব থেকে জন্ম নেয়া। কবিতার কাছে পাঠকের যে দাবি, তা হলো, ভালোলাগা। সাইফ বরকতুল্লাহ’র কবিতায় তার সবটুকু আছে। অতএব সাইফের কবিতা সুখপাঠ্যও। তারও চেয়ে বড় কথা, ‘ জ্যোৎস্না রাতের গল্প’ বইটির কবিতা সময়কে কবচের মতো ধারণ করে আছে।
বিস্তারিত
|
| |
|
|
|
|
|
|
চির রহস্যের কবি জীবনানন্দ দাসের ১১১তম জন্মদিন:বিনম্রশ্রদ্ধায় অবনমিত জাতি
-আহমদ আবদুল হালিম
 ১ একজন কবি । রহস্যাবৃত জীবনের আরাধনা করেছেন সারাজীবন । আত্মমগ্নতার ভেতরে একেঁছেন জীবন, জগত, প্রেম ভালবাসা । পৃথিবীর এই বৃত্তের ভেতরে যেদেনি পা রেখেছিলেন, সেদিন কে জানতো তাঁকে বিনম্রচিত্তে...বিস্তারিত
|
ভাষা আন্দোলনের প্রধান সংগঠন তমদ্দুন মজলিস
-আযাদ আলাউদ্দীন/মাহমুদ ইউসুফ
বহুমাত্রিক প্রতিভার অধিকারী প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম (১৯২০-১৯৯১) ছিলেন ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রধান সংগঠক। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, গ্রন্থকার, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাংলা ভাষার প্রতি তাঁর যে প্রীতি...বিস্তারিত
|
অমর একুশে বইমেলায় শিশু কিশোরদের জন্য কিছু নতুন বই

এ বছর অমর একুশে বইমেলা প্রথম দিন থেকেই বেশ জমে উঠেছে। প্রতিদিন বাড়ছে বইপ্রিয় মানুষের ভিড়। বাংলা একাডেমী প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে লেখক, প্রকাশক এবং পাঠকের মিলনমেলায়। এ মেলা উপলক্ষে...বিস্তারিত
|
মধু ... দীলতাজ রহমান
যিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখান, তিনি জানেন না, আগে তাকেই আমার ছাড়ার কথা; তবু তাকে আমি ছাড়ি না, অথচ মানিইনি কোনদিন আপন! কিন্তু বাড়িয়ে আছি ওইটুকু হাত- তিনি ভাবলে ভাবুন, এই আমিই...বিস্তারিত
|
ধারাবাহিত উপন্যাসঃ ময়না [ ৯ম কিস্তি ]
(নয়)
পশ্চিমে কালো কাকের মতো এক চিলতে মেঘ দেখে কারো ধারণা হয়নি এত দ্রুত তা আকাশ ছেয়ে নেবে। টুকরো-টাকরা মেঘ রোজই হয়। সাদা বকের মতো ধবধবে হালকা মেঘ পাখনা মেলে উড়ে...বিস্তারিত
|
প্রবন্ধঃ একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা
একুশ হল আমাদের জাতীয় জীবনের চিন্তা-চেতনার আত্মপ্রকাশের এক তরঙ্গ। উত্তাপমুখর সেই সময়ে আমাদের পূর্ব পুরুষরা জানিয়ে দিয়েছিলেন আমরা ভাষার জন্য বাঁচি এবং ভাষার জন্যই আত্মত্যাগ করি।
বাংলা সাহিত্যের ভ্রুনাঙ্কুরও বলা চলে...বিস্তারিত
|
রাক্ষুসী
জান খেয়েছে মান খেয়েছে--রাক্ষুসী যা ভাবে সে তাই করে সে--থাক্ খুশি। যে গ্যাছেরে লংকায় বারণ সেজে কাফন খোঁজে বুকটা কাঁপে শংকায়!
...বিস্তারিত
|
একুশে বই প্রকাশ
নুরুজ্জামান মানিকের বই ‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’
 আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্মের নই, পরবর্তী প্রজন্মের, তাদের মধ্যে একটা খেদ সবসময় থেকেই যাবে- জাতির সবচেয়ে গৌরবময় মুহূর্তে আমাদের সরাসরি অংশগ্রহণ নেই বলে। এই খেদ কি মেটানো সম্ভব? সম্ভব-অসম্ভব হয়তো...বিস্তারিত
|
ধারাবাহিক উপন্যাস [ ৮ম কিস্তি ]
ময়না
-নাজিব ওয়াদুদ
আট বাদশা আজ ঘুম থেকে জেগেছে দেরিতে। রোদ উঠেছে জ্বলজ্বলে। গাছের পাতার ফাঁকে ফাঁকে সেই রোদ ফুলঝুরি ছড়াচ্ছে। বাতাসের শীতল ভাবটা আর নেই। আড়মোড়া ভেঙ্গে উঠে বসলো সে। মণ্ডলদের বাগানটা...বিস্তারিত
|
একুশ মানে
-জাহিদ রুমান
একুশ মানে শিশুর মুখের আধো আধো বুলি একুশ মানে লাল ও সবুজ রঙ মাখানো তুলি।
একুশ মানে বজ্র মিছিল রক্তে ভেজা মাটি গুঁড়িয়ে দেওয়ার তীব্র শপথৎ অনাচারের ঘাঁটি।
...বিস্তারিত
|
|
|
|
|