Real-time News Network

বিএনপি না গেলেও নির্বাচনে যাবে জাপা: এরশাদ

Thu 23 Feb 2012 5:14 AM BdST

rtnnঢাকা, ২২ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- বিএনপি না গেলেও জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে যাবে ঘোষণা দিয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিরোধী দল হতে নয়, ক্ষমতায় যেতেই জাতীয় পার্টি নির্বাচনে যাবে।

বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ক্ষমতাসীন মহাজোটের অন্যতম এ নেতা এসব কথা বলেন।

এরশাদ বলেন, দুই দলের টানাপোড়েনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। বিএনপি আগামী সংসদ নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি যাবে।

তিনি বলেন, ‘অনেকে বলে, বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে এরশাদ নাকি বিরোধী দলের ভূমিকা পালন করতে নির্বাচনে যাবে। বিএনপি নির্বাচনে যাক বা না যাক, এরশাদ নির্বাচনে যাবে ঠিকই, তবে বিরোধী দল হতে নয়, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ বলেন, জাতীয় পার্টির ৩০০ আসনে প্রার্থী নেই। আমি জোর দিয়ে বলছি, ৩০০ আসনের বেশি প্রার্থী আমাদের আছে। প্রার্থীর প্রয়োজন নেই, এবার লাঙ্গল প্রতীক দেখে মানুষ ভোট দেবে।’

এবারই নির্বাচনই তার জীবনের শেষ প্রচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জীবনের শেষ সময়ে সম্মানজনকভাবে রাজনীতি থেকে বিদায় নিতে চাই। সব কিছু দিয়ে হলেও আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

সাংবিধানিকভাবে অগণতান্ত্রিক বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে দাবি করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘আগেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছি। এখনো করছি। কারণ, তারা আমাদের সাথে অবিচার করেছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় আরও অংশ নেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

আরটিএনএন ডটনেট/এমএম/এসআই_ ২২০৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’