মন্দা মোকাবেলায় বিশেষ তহবিল পেল গ্রীস
|
 |
 |
 |
|
Tue 21 Feb 2012 8:58 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২১ ফেব্রুয়ারি(আরটিএনএন ডটনেট)-- ইউরোপীয় ইউনিয়ন গ্রীসের মন্দা মোকাবেলায় ১শ’ ৩০ বিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। এ ধরনের বিশেষ তহবিল নিয়ে গ্রীস দ্বিতীয় দফা মন্দা মোকাবেলা করবে।
ব্রাসেলস’এ ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা তের ঘন্টা বৈঠকের পর বলেছেন, মন্দা ও ঋণ খেলাপীর হাত থেকে গ্রীসকে রক্ষা করতে যা কিছু প্রয়োজন তা করা হবে। তারা এজন্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
গ্রীসকে এখন বিশাল ঘাটতি মোকাবেলা করতে হবে। যা দেশটির জিডিপি’র ১শ’৬০ ভাগেরও বেশি। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের গ্রুপ প্রধান জিন ক্লাউদ জাঙ্কার বলেছেন, এ বিশেষ তহবিল গ্রীসকে মন্দা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে এবং যার জন্যে দেশটির প্রতিটি নাগরিকের সাথে আমরাও অপেক্ষা করছি।
এদিকে গ্রীসের সাধারণ মানুষ মনে করে রাজনীতিবিদ ও ধনীরা দুর্নীতি থেকে সরে না আসলে অর্থনৈতিক সংকট থেকে রেহাই পাওয়া যাবে না। এ সংকট গ্রীসের সাধারণ মানুষ তৈরি করেনি বরং তারা যে কঠোর পরিশ্রম আর কর দিয়ে যাচ্ছে তা সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।
তবে গ্রীসের প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমস বলেছেন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশেষ তহবিল সঠিকভাবেই কাজে লাগাবে তার দেশ।
আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/আরআই_ ১৩৫০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|