ওয়ানডেকে পন্টিংয়ের গুডবাই
|
 |
 |
 |
|
Tue 21 Feb 2012 8:18 PM BdST
|
ক্রীড়া, ২১ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- দল থেকে বাদ পড়ার এক দিন না যেতেই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার ঘোষিত অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল থেকে পন্টিংকে বাদ দেয়া হয়। আর এরপর মঙ্গলবারই এই ঘোষণা দিলেন তিনি।
১৯৯৫ সালে অভিষেক হওয়ার পর ১৭ বছরের ক্যারিয়ারে রিকি পন্টিং খেলেছেন ৩৭৫টি একদিনের সীমিত ওভারের ম্যাচ। এতে ৩৭ বছর বয়সী রিকি পন্টিং দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭০৪ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩০টি শতক রয়েছে।
তিনটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছাড়াও রিকিং পন্টিংয়ের নেতৃত্বে দুবার অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয় করেছে। তবে চলতি হোমগ্রাউন্ডে ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পন্টিং থেকে তার ব্যাট মুখ ফিরিয়ে নেয়। পাঁচ ম্যাচে করেন ১৮ রান। এরপর তাকে বাদ দেয়া হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত রিকি পন্টিং বলেন, ‘যে কথাটি বলার জন্য এখানে এসেছি- তা সত্যিই কষ্টকর। তারপরও বলছি, আমি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আর এই ঘোষণা যখন দিচ্ছি, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, ওয়ানডে দলে আমি আর নেই।’
তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে ক্রিকেট খেলার প্রত্যাশা করছি না। আমি নিশ্চিত নির্বাচকেরা আমার এই আবেদন বিবেচনা করবেন।’
তিনি আরো বলেন, ‘ঘোষিত দল থেকে বাদ পড়ার যুক্তি আমারই জানা, চলতি সিরিজে আমার পারফর্মেন্সে আমি নিজেই তৃপ্ত নই। এটা নির্বাচকেরাও অনুধাবন করে দল ঘোষণা করেছেন। এজন্য আগামী বিশ্বকাপ ঘিরে নির্বাচকের চিন্তায় আমার অবস্থান হইনি।’
তবে ভারতের বিপক্ষে সম্প্রতি টেস্টে ডাবল শতক করা পন্টিং নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘সব কিছু ভুলে এখন আমি টেস্টে মনযোগ দিতে চাই। কারণ এখন আমি আমার সেরা ফর্মে আছি, বিশেষ করে ভারতের বিপক্ষে আমার ব্যাট সে কথায় বলেছে।’
আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/এফএন/এমআই_ ১৩১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
Dhaka থেকে Shamim Hasan লিখেছেন, |
| Onek hoyeche| ebar obosor neyai uchit| |
| 18597 |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|