Real-time News Network

তেলের দর আবারো সর্ব্বোচ্চ

Tue 21 Feb 2012 5:13 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২০ ফেব্রুয়ারি(আরটিএনএন ডটনেট)-- ইরান ফ্রান্স ও বৃটেনে তেল বিক্রি বন্ধ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত আট মাসে সর্বোচ্চ  পর্যায়ে পৌঁছেছে।

সোমবার সিঙ্গাপুরে ‘ব্রেন্ট নর্থ সি ক্রুড’এর দাম ১ ডলার ৫২ সেন্ট বেড়ে ১২১ ডলার ১০ সেন্টে পৌঁছে। আর ‘লাইট সুইট ক্রুড’এর দাম ১ ডলার ৭২ সেন্ট বেড়ে ১০৪ ডলার ৯৬ সেন্টে ওঠে।

সিঙ্গাপুর আন্তর্জাতিক তেল মার্কেটের কর্মকর্তা জাস্টিন হার্পার বলেছেন, ইরান ফ্রান্স ও বৃটেনে তেল বিক্রি বন্ধ করে দেয়ার পর বাজারে তেলের দাম বাড়ছে।

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ ঘোষণার পর দেশটির পক্ষ থেকে বেশ কয়েকবার তা প্রত্যাহারের আহবান জানালেও কোন সাড়া পাওয়া যায়নি। এর জবাবে ইরান বৃটেন ও ফ্রান্সে তেল বিক্রি বন্ধ করে দেয়ার পর গ্রীস, ইতালি ও স্পেনে তেল বিক্রি বন্ধের কথা ভাবছে।

এদিকে মারাত্মক তুষারপাত ও অর্থনৈতিক সংকটের কবলে পড়ে এমনিতেই গ্রীস ও স্পেনের পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এর পাশাপাশি ইরানের তেল না পেলে এ সংকট আরো বাড়বে বলে বিশ্লেষকরা বলছেন।

এসব দেশ তেলের বিকল্প বাজার খুঁজছে। এ ধরনের সংকটের মুখে দু’দিন সাপ্তাহিক ছুটির পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল।

ইরান প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করে যা শীর্ষ তালিকায় চতুর্থ।

আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/আরআই_ ২২০২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য)

বান কি মুনের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাফসানজানির পুত্র কন্যা গ্রেপ্তার

ইসরাইলের সাথে টানাপড়েনে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য কূটনীতি

‘ইসরাইল ধ্বংসের সুযোগ খুঁজছে ইরান’

বাহরাইনে ২৯ বিক্ষোভকারী গ্রেপ্তার

আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ায় বিমান হামলায় হত ৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে সিরিয়া

গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক মহড়া

উত্তরাধিকার সংকটে সৌদি বাদশাহী

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

সিরিয়ার নাগরিকরা হজ করতে পারবেন না

‘সিংহের লেজ নিয়ে খেলতে নেই’

সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করল ইরান

ইয়েমেনে ৫০ মার্কিন সেনা মোতায়েন

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

তুরস্কের সাথে সম্পর্ক ফিরে পেতে চায় ইসরাইল

ইয়েমেনের মন্ত্রী ও প্রশাসনে রদবদল

ইরানে হামলা করবেনই নেতানিয়াহু

‘নির্মম’ এ হামলা অগ্রহণযোগ্য: নিন্দা ওবামার