বঙ্গবন্ধু সেতুর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে: কাদের
|
 |
 |
 |
|
Sun 19 Feb 2012 10:35 PM BdST
|
সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- আগামী অক্টোবরের মধ্যে বঙ্গবন্ধু সেতুর চলমান সংস্কার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সিরাজগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, সেতু মেরামতের জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন তা বিদেশ থেকে আমদানি করতে কিছু সময়ের প্রয়োজন। এজন্যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারার আশঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি) আরো চার মাস সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শিগগিরই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার মহাসড়কে বিভাজক এবং এ মহাসড়কের কড্ডা ও পাচলিয়ায় দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
মহাসড়কে নসিমন-করিমন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী মহাসড়ক থেকে এসব যানবাহন দ্রুত প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
মতবিনিময়কালে সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম, প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হোসনে আলী হাসান, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার নুর-ই-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিএনএন ডটনটে/প্রতিনিধি/কেএফ/এমএম_১৫৩৪ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|