Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১১

মিরপুরে জঙ্গি আস্তানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Fri 30 Jul 2010 10:08 PM BdST

rtnn ঢাকা, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- রাজধানীর মিরপুর শাহ আলী মাজার এলাকার একটি মেসে আজ শুক্রবার অভিযান চালিয়ে একটি সাব মেশিনগান, গুলিভর্তি পিস্তল, হ্যান্ডগ্রেনেডসহ কয়েক কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

এটি জঙ্গিদের একটি আস্তানা বলে সন্দেহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত এটা জঙ্গি আস্তানা। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, তাদের শনাক্ত করতে পারবো।’

দেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যারা এ বিচার চায় না, এটা তাদের আস্তানা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ৭০/ক.  উত্তর বিশিলের বাড়ির মালিক শাহ আলী তার ভাড়া দেয়া বাড়ির কক্ষে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে জানিয়ে থানায় খবর দেন।

এ সংবাদ পেয়ে মিরপুর জোনের উপ-কমিশনার ইমতিয়াজ আহম্মদের নেতৃত্বে একটি পুলিশ দল ঐ বাড়িতে যায়।

সেখান থেকে একটি এসএমসি (স্টেনগান), একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, ৪০ কেজি গান পাউডার, শতাধিক ঘড়ি, তিন ব্যাগ স্পিন্টার এবং বোমা তৈরির ফর্মুলাসহ বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিক জানান, গত ৪ জুন গ্যাস লাইট ব্যবসায়ী পরিচয়ে চারজন ২ হাজার চারশত টাকায় কক্ষটি ভাড়া নেয়।

জুলাই মাসের প্রথম দিকে ভাড়াটিয়াদের কাছে তিনি বাড়ি ভাড়া, ছবি ও জাতীয় পরিচয়পত্র চাইলে তারা জানায় গ্রামের বাড়িতে ছবি ও পরিচয়পত্র রয়েছে।

এরপর গত ১১ জুলাই কক্ষের ভাড়াটিয়ারা আকস্মিকভাবে ঘরে তালা দিয়ে আর না ফেরায় সন্দেহ হলে আজ সকালে মিস্ত্রি এনে কক্ষের তালা ভাঙে বাড়ির মালিক।

ভেতরে ঢুকে অস্ত্র ও বিস্ফোরক দেখতে পেয়ে তিনি হতবাক হয়ে যান। এরপর তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

আরটিএনএন ডটনেট/এমই/এমএম_২২০৮ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

ঈদে ঘরমুখো মানুষের টিকেট বিড়ম্বনা

প্রমাণ পাওয়া গেলে শাওনের বিরুদ্ধে ব্যবস্থা: সাহারা

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

এরশাদের বিচার নিয়ে সরকার আপাতত কিছু ভাবছে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

বিমান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু ২০ সেপ্টেম্বর

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের চেয়ে মেট্রো রেল অধিক কার্যকর

মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে: হাসান মাহমুদ

যুদ্ধাপরাধের বিচার বানচালে হুমকিদাতাদের খোঁজা হচ্ছে: সাহারা

জন্মাষ্টমীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণকে স্মরণ

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এডিবির ঋণ সহায়তা

বাঁধনের শ্লীলতাহানি মামলা থেকে ছাত্রলীগের তিনজন খালাস

পুলিশের রাজনৈতিক ব্যবহার না করার প্রত্যয় নয়া আইজির

আন্দোলনে অচল বিমানের প্রধান কার্যালয়, কর্মকর্তারা অবরুদ্ধ

রিমান্ড শেষে ডিউক কারাগারে

বেগম জিয়া মদিনায়

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন