Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১১
রক্তের বিনিময়ে ধর্মীয় রাজনীতি বন্ধের অপচেষ্টা প্রতিহত করা হবে: চরমোনাই পীর
Fri 30 Jul 2010 9:57 PM BdST

ঢাকা ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- রক্তের বিনিময়ে হলেও ধর্মীয় রাজনীতি বন্ধের অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, সংবিধান সংশোধনের নামে ইসলামী রাজনীতি বন্ধের উদ্যোগ নিয়ে আন্দোলন করতে বাধ্য করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।

শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে ‘ধর্মীয় রাজনীতির বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে’ ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইশা) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। সরকারকে সতর্ক করতে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসুচি ঘোষণা দেয়া হয়।


দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাও.আব্দুল হক আজাদ, সাবেক মহাসচিব আল্লামা নরূল হুদা ফয়েজীসহ প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশের মুসলমানরা একটি কঠিন মুহুর্ত পার করছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, বিশ্বের অনেক দেশে ধর্মীয় রাজনীতি বৈধ হওয়া সত্ত্বেও এদেশকে অস্থিতিশীল করতে সংবিধান সংশোধন নামে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।


প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্নের জবাব দেয়া হবে বলে তিনি সরকারকে সতর্ক করেন।

এসময় ইশা’র ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন বলেন, আমাদের যাবতীয় সম্পদ লুন্ঠনের জন্য পুঁজিবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ ষড়যন্ত্রে লিপ্ত। এরই উদ্দেশ্যে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা চলছে।

দলের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, নির্বাচনী ইশতেহারে কুরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন করবে না উল্লেখ করে ক্ষমতায় আরোহণ করে সরকার এদেশের মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করছে। তবে এ ভয়াবহ পরিণতির দায়িত্ব  অবশ্যই সরকারকে নিতে হবে।


আরটিএনএনডটনেট/এইচএ/আইএইচ_ ২২০০ ঘ.



পাঠকের মন্তব্য:
 
লন্ডন থেকে ৃৃৃৃৃআফজাল মিয়া লিখেছেন,
পির সাহেব এবারই পরীক্ষা, দেখা যাক কত নাম্বার কাতারে ইমামতি করেন।
12296
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

বিএনপির তিন নেতা সেনা শাসকের সহযোগী ছিলেন: নাসিম

সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তারেক-কোকো নির্দোষ হবে: নজরুল

গোলাম আযমের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র: কামরুল

ফের দেশে ফিরলেন সোহেল তাজ

মুহাম্মাদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা

সব হত্যাকাণ্ডের বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে: ইনু

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জনমত যাচাইয়ে সরকারকে দেলোয়ারের চ্যালেঞ্জ

আজীবন মহাজোটে থাকার ঘোষণা এরশাদের

সংবিধান সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্যারোল শেষে তারেক-কোকোর দুর্নীতির বিচার হবে: হানিফ

রিমান্ড শেষে জামায়াত নেতা রফিকুলকে কারাগারে প্রেরণ

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের চেষ্টা করছে: মওদুদ

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জিয়াই আ. লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন: দেলোয়ার

মসজিদে নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেছেন খালেদা

মুখে গণতন্ত্র আওড়ানোদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে: ফখরুল

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

খালেদাকে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেলোয়ারের

তালিকা করে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী