পিলখানা বিদ্রোহ ও হত্যাকান্ডে সরকারের যোগসাজশ ছিল: হান্নান শাহ
|
 |
 |
 |
|
Fri 30 Jul 2010 7:51 PM BdST
|
ঢাকা, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- পিলখানায় বিডিয়ার বিদ্রোহ ও হত্যাকান্ডে সরকারের একটি অংশের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘পিলখানা সেনাহত্যা, প্রহসনের চার্জশিট: টার্গেট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ অভিযোগ করেন তিনি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় বিডিয়ার হত্যা এবং এর চার্জশিট সরকারের নীল নকশা বলে মন্তব্য করেন হান্নান শাহ।
তিনি দাবি করেন, আওয়ামীলীগ নেতাদের বাঁচাতে পিলখানা হত্যাকান্ডে বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
এসময় সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ‘সাধারন মানুষের কথা বাদ দিয়ে সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের আচরণকে ‘অগণতান্ত্রিক’ মন্তব্য করে তিনি বলেন, এজন্যে তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার প্রহসন করছে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক অভিযোগ করেন, দুই বছরে সরকারের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরম আকার ধারন করেছে। আরটিএনএন ডটনেট/এমই/আইএইচ_১৯৫০ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
আমেরিকা থেকে মদন লিখেছেন, |
| মানুষকে বিভ্রান্ত কইরা রাখবো?সত্যপ্রকাশিত হইবোই। |
| 12278 |
usa থেকে mhi লিখেছেন, |
| পুনশ্চ:
জনাব মো খান ইংল্যান্ড থেকে
আর একটি কথা, কিতাবে আপনি ঠিকই পড়েছেন ছেলের চুরির কথা বলার জন্য মার গলা এত বড়ই শুধু হয়নি যিনি চুরির কথা বলেছেন তার মুখ (আমার দেশ) সরকারি টেপ লাগিয়ে বন্ধ করতে চেয়েছে কিনতু সুপ্রিম কোর্ট টেপ খোলে দিয়েছে এখন গলা টিপে তাকে মারতে চাচ্ছে। আর একটি প্রশ্ন আপনাকে, নানক আর অসিম কী মিটিং করছিলেন আগের দিন রাতে ধানমন্ডিতে বিডিআরদের সাথে আপনি কখনও জানতে চেয়েছেন এবং আপনার নিজের কেও সেদিন মারা গেছেন কি? কথা আছে, মা ব্রুয়াত সত্যম প্রিয়ং- অপ্রিয় কথা বলিতে নাই। তাই রাখলাম। আবারও ধন্যবাদ |
| 12275 |
usa থেকে mhi লিখেছেন, |
| ইংল্যান্ড থেকে মো খান,
মনে রাখবেন, শাক যখন মাছ থেকে অনেক অনেক বেশি থাকে তখন "শাক দিয়ে মাছ ঢাকা যায় " এবং সে শাক সরাতে আমাদের গনতন্ত্রের নামে আরও ৫ বাছর অপেক্ষা করতে হয়। আপনি একটি কথার সঠিক উত্তর খোজেন; কেন সেনা তদন্ত রীপোর্ট আজো প্রকাশ করা হয়নি আর কেন কমিটির চ্যায়ারম্যানকে অবসর নিেত হল? শাক তখন আস্তে আস্তে ঠিকই সরে যাবে এবং থলের বেড়ালও বের হয়ে আসবে মাছের কাটা খাওয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে |
| 12273 |
কচুেক্ষত, ঢাকা থেকে প্রকাশ লিখেছেন, |
| আপনাদের সাইটের একজন ভক্ত আমি। কিন্তু সমস্যা হল আপনাদের সাইট মজিলাতে দেখতে পারি না। আবার ইন্টারনেট এক্সপ্লোরারে দেখতে পাই। সমস্যার সমাধান জানালে খুশি হব |
| 12271 |
ইংল্যান্ড থেকে মো খান লিখেছেন, |
| শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? কিতাবে পড়েছিলাম চোরের মা'র নাকি গলা বড় হয়। মনে হয় প্রমান করেই ছাড়বেন বলে ঠিক করেছেন। |
| 12269 |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |