Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১১

যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক চাপ নেই: পররাষ্ট্রমন্ত্রী

Fri 30 Jul 2010 6:30 PM BdST

rtnn চাঁদপুর, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক নয় দেশের ভেতরই চাপ রয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন, ‘বিচার বাধাগ্রস্থ করতে তাদের সহযোগীরা তৎপর রয়েছে।’

আজ শুক্রবার সকালে চাঁদপুরে ভূগর্ভস্থ পানি শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল দেশকে অস্থিতিশীল করার নানা পাঁয়তারা করছে’ অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বানচালে চেষ্টা সত্বেও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা হবে।

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৭২’র সংবিধানে পুরোপুরি ফিরে যাওয়া যাবে কিনা সেটা আলোচনার ব্যাপার হলেও মুল সংবিধানে ফিরে যাবার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের বিষয়টি নিরুৎসাহিত করেছে।
চাঁদপুরের পৌরমেয়র নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ চৌধুরী, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী প্রমুখ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ৮৮ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।

আরটিএনএন ডটনেট/এমই/এমএম_১৮২২ ঘ.

পাঠকের মন্তব্য:
 
আমেরিকা থেকে জািক লিখেছেন,
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা...................
12266
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভোলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

পাবনায় হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার মৃত গরুর মাংসে অ্যানথ্রাক্স, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পাবনায় লাল পতাকার আঞ্চলিক কমান্ডার রিপন গ্রেপ্তার

বিএনপি ও যুবলীগের ইফতার ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা

মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ শুরু

কুষ্টিয়ায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ৩৭

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মজিদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ১৩২ চালকল মালিককে শোকজ

মিল্কভিটার খামারিদের আন্দোলন প্রত্যাহার

লক্ষ্মীপুরের অপহৃত ৯ জেলে এখনো উদ্ধার হয়নি

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন লঞ্চ, নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্ক

মেহেরপুরে যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

যুদ্ধাপরাধ ইস্যুতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ টুকুর

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: তোফায়েল