Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১১

যুদ্ধাপরাধের বিচার নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না: টুকু

Fri 30 Jul 2010 4:07 PM BdST

rtnnচট্টগ্রাম, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যে দলই নৈরাজ্য সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে কোন দলই কর্মসূচি গ্রহণ করতে পারে না। আর তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যা করার প্রয়োজনে সরকার তাই করবেন।

শুক্রবার চট্টগ্রামের সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সব অপশক্তিরা জেগে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, এ বিচারের ক্ষেত্রে কোন ধরনের বাধা বরদাশত করা হবে না।

আসামিপক্ষকে আইনি লড়াইয়ের আহ্বান জানিয়ে শামসুল হক টুকু বলেন, ‘তাদের জন্য আদালত খোলা আছে। তারা চাইলে আইন বিশেষজ্ঞ এনে আইনি লড়াই করতে পারে। কিন্তু জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রা বাধাগ্রস্ত করার অধিকার তাদের দেয়া হয়নি।’

এ সময় পোশাক শিল্পসহ বিভিন্ন খাতকে অস্থিতিশীল করার জন্য ‘যুদ্ধাপরাধীদের রক্ষাকারী অপশক্তিরাই চেষ্টা চালিয়ে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।

সভায় চট্টগ্রামের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, পুলিশ সুপার এজেডএম মোরশেদ, র‌্যাব- এর চট্টগ্রাম অঞ্চলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেইন ও চট্টগ্রাম অঞ্চলের বিডিআরসহ আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/আইএইচ/এমআই_ ১৫৪৫ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভোলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

পাবনায় হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার মৃত গরুর মাংসে অ্যানথ্রাক্স, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পাবনায় লাল পতাকার আঞ্চলিক কমান্ডার রিপন গ্রেপ্তার

বিএনপি ও যুবলীগের ইফতার ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা

মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ শুরু

কুষ্টিয়ায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ৩৭

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মজিদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ১৩২ চালকল মালিককে শোকজ

মিল্কভিটার খামারিদের আন্দোলন প্রত্যাহার

লক্ষ্মীপুরের অপহৃত ৯ জেলে এখনো উদ্ধার হয়নি

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন লঞ্চ, নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্ক

মেহেরপুরে যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

যুদ্ধাপরাধ ইস্যুতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ টুকুর

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: তোফায়েল