Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১২

পোশাক শিল্পে নৈরাজ্যকারীদের ছাড় দেয়া হবে না: শহীদুল

Fri 30 Jul 2010 3:33 PM BdST

rtnn ঢাকা, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- পোশাক শ্রমিকদের ঘোষিত মজুরি কাঠামোকে কেন্দ্র করে ভাঙচুর বা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। বলেছেন, পোশাক শিল্প ধ্বংসের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শুক্রবার রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীর মিন্টু রোডে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, শ্রমিকদের ইন্ধনদাতাদের তালিকা গোয়েন্দা সংস্থা ও মহানগর পুলিশের কাছে আছে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গে এসব ইন্ধনদাতাকেও অভিযুক্ত করা হবে।

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভের ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতার চেষ্টা’ মন্তব্য করে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন অরাজক পরিস্থিতি আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

শহীদুল হক বলেন, সাধারণ শ্রমিকদের ভুল পথে পরিচালিত করে পোশাক শিল্পকে যারা বন্ধ করে দেয়ার পায়তারা করছে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, গতকাল গভীর রাত পর্যন্ত আমরা খবর পেয়েছিলাম আজ শুক্রবার কোন সমস্যা হবে না।

তিনি বলেন, ছুটির দিনে এমন পরিস্থিতি হবে সেটা পুলিশ আঁচ করতে পারেনি। তবে মিরপুর এলাকায় বেশিরভাগ পোশাক কারখানা থাকায় সেখানে আগে থেকেই পুলিশ সতর্ক অবস্থায় ছিল। ফলে মহাখালী, তেজগাঁও-এর বিক্ষোভ শুরু হলে থানা থেকে ফোর্স পাঠানোর আগেই তারা ভাঙচুর চালিয়েছে।

এছাড়া মহাখালীতে বিসিএস পরীক্ষার কেন্দ্র থাকায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি বলেও জানান একেএম শহীদুল।

আরটিএনএন ডটনেট/আইএইচ/এমআই_ ১৫২৬ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

ঈদে ঘরমুখো মানুষের টিকেট বিড়ম্বনা

প্রমাণ পাওয়া গেলে শাওনের বিরুদ্ধে ব্যবস্থা: সাহারা

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

এরশাদের বিচার নিয়ে সরকার আপাতত কিছু ভাবছে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

বিমান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু ২০ সেপ্টেম্বর

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের চেয়ে মেট্রো রেল অধিক কার্যকর

মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে: হাসান মাহমুদ

যুদ্ধাপরাধের বিচার বানচালে হুমকিদাতাদের খোঁজা হচ্ছে: সাহারা

জন্মাষ্টমীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণকে স্মরণ

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এডিবির ঋণ সহায়তা

বাঁধনের শ্লীলতাহানি মামলা থেকে ছাত্রলীগের তিনজন খালাস

পুলিশের রাজনৈতিক ব্যবহার না করার প্রত্যয় নয়া আইজির

আন্দোলনে অচল বিমানের প্রধান কার্যালয়, কর্মকর্তারা অবরুদ্ধ

রিমান্ড শেষে ডিউক কারাগারে

বেগম জিয়া মদিনায়

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন