Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১১

সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার আহ্বান পানি সম্পদমন্ত্রীর

Fri 30 Jul 2010 3:14 PM BdST

rtnnঠাকুরগাঁও, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মহাজোট সরকার শহরের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে গ্রামাঞ্চলেরও উন্নয়ন করছে।

শুক্রবার পাটিয়াডাঙ্গী থেকে মুন্সিরহাট পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গ্রামাঞ্চলের রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের আওতায় আখানগর থেকে কালিবাড়ি, আখানগর থেকে রামনাথ হাট, মুন্সির হাট থেকে পাটিয়াডাঙ্গী, মোলানী হাট থেকে রায়পুর, ভুল্লী থেকে লক্ষিরহাট ও আউলিয়াপুর থেকে শুকান পুখুরি পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭টি রাস্তা নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি অর্থবছরের মধ্যে রাস্তা নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে। রাস্তাগুলো নির্মাণ হলে জেলা শহরের সঙ্গে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

মন্ত্রী শুক্রবার সকালে স্থানীয় সার্কিট হাউজে মহাজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং পাটিয়াডাঙ্গী হাইস্কুল ও হাড়ীপুকুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক দুটি জনসভায় বক্তব্য দেন। তিনি জনসভাগুলোতে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরেন।

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এফএন/এমআই_ ১৫১২ ঘ.

পাঠকের মন্তব্য:
 
bd থেকে sogir লিখেছেন,
vikkha chai na, kutta thekao.
12279
ইংল্যান্ড থেকে মো: খান লিখেছেন,
ছাত্রলীগের সোনার ছেলেরা থাকতে আর কারও সাহায্য নেয়ার দরকার নাই।
12270
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভোলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

পাবনায় হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার মৃত গরুর মাংসে অ্যানথ্রাক্স, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পাবনায় লাল পতাকার আঞ্চলিক কমান্ডার রিপন গ্রেপ্তার

বিএনপি ও যুবলীগের ইফতার ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা

মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ শুরু

কুষ্টিয়ায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ৩৭

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মজিদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ১৩২ চালকল মালিককে শোকজ

মিল্কভিটার খামারিদের আন্দোলন প্রত্যাহার

লক্ষ্মীপুরের অপহৃত ৯ জেলে এখনো উদ্ধার হয়নি

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন লঞ্চ, নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্ক

মেহেরপুরে যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

যুদ্ধাপরাধ ইস্যুতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ টুকুর

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: তোফায়েল