Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১২

মহাখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

Fri 30 Jul 2010 1:19 PM BdST

rtnn ঢাকা, ৩০ জুলাই (আরটিএনএন ডটনেট)-- ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে বিক্ষোভের সময় রাজধানীর মহাখালীতে পুলিশ ও শ্রমিকদের মধ্যবার সংঘর্ষে দুই সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের প্রায় তিন সহস্রাধিক পোশাক শ্রমিক বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা সরকার ঘোষিত ৩ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখান করে পাঁচ হাজার টাকা নির্ধারণ এবং তা আগস্ট মাসের মধ্যেই চালুর দাবি জানায়।


একই দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে চার শতাধিক তৈরি পোশাক কারখানার প্রায় সব শ্রমিকই রাস্তায় নেমে আসে। মুহূর্তেই এ বিক্ষোভ গুলশান-১ থেকে মগবাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।


মহাখালী ফ্লাইওভার থেকে তেজগাঁও সাত রাস্তা ও গুলশান পর্যন্ত সড়ক অবোরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। ফলে প্রায় তিন ঘণ্টা এ সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা ইতিমধ্যেই রুপম ডাইং নামে একটি কারখানার বেশ কিছু কাপড়ে আগুন দিয়েছে। মহাখালী ও গুলশান-১ সড়কে সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের অফিস ও দোকানে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করে।

তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, সংঘর্ষ এড়াতে বেলা ১১টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তায় জড়ো হওয়া শ্রমিকদের আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু শ্রমিকরা এ দাবি প্রত্যাখ্যান করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের টিয়ার সেল ও লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

এ সময় পুলিশের লাঠিচার্জে দুই সাংবাদিকসহ ২০ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু আরটিএনএন ডটনেট-কে টেলিফোনে জানান, সংঘর্ষে ১০ মহিলাসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।


গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম জানান, শ্রমিকরা ভাঙচুর ও অগ্নিসংযোগে লিপ্ত হলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী ইঞ্জনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সর্বনিম্ন ৩ হাজার টাকা এবং শিক্ষানবীশদের জন্য আড়াই হাজার টাকা মজুরি নির্ধারণ করে ৭ স্তর বিশিষ্ট ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন।

আরটিএনটএন ডটনেট/এইচএ/আইএইচ/এমআই_ ১৪৩০ ঘ.


পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

ঈদে ঘরমুখো মানুষের টিকেট বিড়ম্বনা

প্রমাণ পাওয়া গেলে শাওনের বিরুদ্ধে ব্যবস্থা: সাহারা

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

এরশাদের বিচার নিয়ে সরকার আপাতত কিছু ভাবছে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

বিমান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু ২০ সেপ্টেম্বর

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের চেয়ে মেট্রো রেল অধিক কার্যকর

মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে: হাসান মাহমুদ

যুদ্ধাপরাধের বিচার বানচালে হুমকিদাতাদের খোঁজা হচ্ছে: সাহারা

জন্মাষ্টমীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণকে স্মরণ

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এডিবির ঋণ সহায়তা

বাঁধনের শ্লীলতাহানি মামলা থেকে ছাত্রলীগের তিনজন খালাস

পুলিশের রাজনৈতিক ব্যবহার না করার প্রত্যয় নয়া আইজির

আন্দোলনে অচল বিমানের প্রধান কার্যালয়, কর্মকর্তারা অবরুদ্ধ

রিমান্ড শেষে ডিউক কারাগারে

বেগম জিয়া মদিনায়

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন