কর ফাঁকি মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ এপ্রিল
|
 |
 |
 |
|
Thu 11 Mar 2010 1:13 PM BdST
|
ঢাকা, ১১ মার্চ (আরটিএনএন ডটনেট)-- আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কর ফাঁকি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন এক মাস পিছিয়ে ১১ এপ্রিল ধার্য করেছে ঢাকা জেলা আদালত।
বৃহস্পতিবার অভিযোগ গঠন শুনানির ধার্য দিনে বাবরের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহমুদ হাসান ও খোরশেদ আলম মিয়া শুনানির জন্য এক মাসের সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানান।
এ পরিপ্রেক্ষিতে, বিশেষ জজ আদালত-৫ এর বিচারক নাসিরউদ্দিন মাহমুদ ১১ এপ্রিল শুনানির দিন ধার্যের আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাদি হয়ে বাবরের বিরুদ্ধে কর ফাঁকিরঁএই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৮ সালের ১ জুলাই থেকে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত বাবরের মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিকস লিমিটেডের ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ২ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ১২২ টাকা কর ফাঁকি দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকা জেলার আরেক আদালত বাবর ও অপর তিনজনের বিরুদ্ধে বসুন্ধরা ঘুষ মামলায় ২ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পরিচালক সৈয়দ মোমিন হোসেনকে এ নির্দেশে দিয়েছেন মহানগর ম্যাজিস্ট্রেট এমএ সালাম।
আরটিএনএন ডটনেট/এমইউএ/এমএম_১৩১০ ঘ.
|
|