Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৪

বাঙালি হত্যার প্রতিবাদে বরকলে হরতাল পালিত হচ্ছে

Thu 11 Mar 2010 12:36 PM BdST

রাঙামটি, ১১ মার্চ (আরটিএনএন ডটনেট)-- বাঙালি ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাঙামাটির বরকলে বাঙালিদের সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলনের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

রাঙামাটি জেলা সদরের সঙ্গে আজও বরকল উপজেলার লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। বরকল উপজেলার বাজারগুলোতে সকাল থেকে কোনো দোকান-পাট খোলা দেখা যায়নি।

বরকলের ভূষণছড়া বাজার, শুভলংবাজার ও উপজেলা সদরে পিকেটিং করেছে পার্বত্য সমঅধিকার আন্দোলনের কর্মীরা।

শুভলংয়ে পিকেটারদের বাধার মুখে সকালে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় কোনো লঞ্চ যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ও ওই এলাকার মানুষ।

হরতালের প্রথম দিন গতকাল পুরোটাই ছিল শান্তিপূর্ণ। তবে সকাল থেকে বরকলের সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ ছিল। খোলা দেখা যায়নি কোনো দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, বাঙালি ব্যবসায়ী হারুন পালোয়ানকে পাহাড়ী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে এবং লাশ একটি স্কুলের পেছনে ফেলে রেখে পালিয়ে যায়।

গত রবিবার সকালে বরকল উপজেলার পালছড়া এলাকার একটি স্কুলের পেছন থেকে হারুনকে উদ্ধার করে পুলিশ ও বিডিআর।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরকলের ভূষণছড়া ইউনিয়ন পরিষদ সদস্য সমর বিজয় চাকমা নামে এক পাহাড়িকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে বরকল উপজেলায় বাঙালিদের সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন দুই দিনব্যাপী হরতালের ডাক দেয়।

এদিকে গতকাল বুধবার রাতে কুমিল্লা হতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এয়াকুব আলীকে গ্রেপ্তার করায় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের মাঝে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তিন পার্বত্য জেলায় বাঙালিদের মাঝে সৃষ্ট ক্ষোভের কারণে আবারো অশান্ত হয়ে ওঠার আশঙ্কা করছে পার্বত্যবাসীরা।

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এমইউএ/এমএম_১২৩৫ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভোলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

পাবনায় হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার মৃত গরুর মাংসে অ্যানথ্রাক্স, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পাবনায় লাল পতাকার আঞ্চলিক কমান্ডার রিপন গ্রেপ্তার

বিএনপি ও যুবলীগের ইফতার ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা

মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ শুরু

কুষ্টিয়ায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ৩৭

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মজিদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ১৩২ চালকল মালিককে শোকজ

মিল্কভিটার খামারিদের আন্দোলন প্রত্যাহার

লক্ষ্মীপুরের অপহৃত ৯ জেলে এখনো উদ্ধার হয়নি

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন লঞ্চ, নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্ক

মেহেরপুরে যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

যুদ্ধাপরাধ ইস্যুতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ টুকুর

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: তোফায়েল