Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৪

হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় আজ

Thu 11 Mar 2010 11:29 AM BdST

rtnn ঢাকা, ১১ মার্চ (আরটিএনএন ডটনেট)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিলের রায় পড়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু করে।

গতকাল বুধবার একই বেঞ্চ রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করে।

দুদক আইন অনুযায়ী মামলা এফআইআর করার সময় অনুমোদন নেয়ার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে গতকাল শুনানিতে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেন।

ফজলে নূর বলেন আরো বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে এজাহারে যে অভিযোগ করা হয়েছে তা দণ্ডবিধির ৪০৯ ও দুর্নীতি দমন আইনের ৫/২ ধারায় পড়ে না।’

প্রসঙ্গত, ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ দুর্নীতি মামলাসহ নভোথিয়েটার প্রকল্পের চারটি দুর্নীতির মামলা খারিজ করেছে হাইকোর্ট।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সাব্বির হোসেন বাদি হয়ে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা তিনটি গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের জন্য কানাডীয় কোম্পানি নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি সাধন করেছেন ।

২০০৮ সালের ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

মামলাটি বাতিলে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার আবেদনে ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে।

আরটিএনএন ডটনেট/এমইউএ/এমএম_১১২৫ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

বিএনপির তিন নেতা সেনা শাসকের সহযোগী ছিলেন: নাসিম

সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তারেক-কোকো নির্দোষ হবে: নজরুল

গোলাম আযমের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র: কামরুল

ফের দেশে ফিরলেন সোহেল তাজ

মুহাম্মাদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা

সব হত্যাকাণ্ডের বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে: ইনু

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জনমত যাচাইয়ে সরকারকে দেলোয়ারের চ্যালেঞ্জ

আজীবন মহাজোটে থাকার ঘোষণা এরশাদের

সংবিধান সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্যারোল শেষে তারেক-কোকোর দুর্নীতির বিচার হবে: হানিফ

রিমান্ড শেষে জামায়াত নেতা রফিকুলকে কারাগারে প্রেরণ

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের চেষ্টা করছে: মওদুদ

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জিয়াই আ. লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন: দেলোয়ার

মসজিদে নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেছেন খালেদা

মুখে গণতন্ত্র আওড়ানোদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে: ফখরুল

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

খালেদাকে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেলোয়ারের

তালিকা করে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী