Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৪
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রকিবুলের
Wed 10 Mar 2010 10:29 PM BdST

rtnn ঢাকা, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- ব্যক্তিগত কারণ দেখিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান রকিবুল হাসান। রকিবুলের চিঠি পেয়ে হতবাক হয়েছেন বিসিবি কর্মকর্তা ও তার সতীর্থরা।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেসন্স কমিটির কাছে পদত্যাগ পত্র পেশ করেন তিনি।

পদত্যাগ পত্রের প্রাপ্তি স্বীকার করে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এখনো রকিবুলের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে আসার পর রকিবুলকে তার সিদ্ধান্ত থেকে বিরত রাখতে বিসিবির পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পদত্যাগ পত্র জমা দেয়ার ঘটনাটি আকস্মিক ও রহস্যজনক মন্তব্য করে কামাল জানান, ‘রকিবুল এখনো তার সিদ্ধান্তে অনড় রয়েছেন।’

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিসিবি একাদশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করেন রকিবুল। ব্যাটিং নৈপুণ্যের কারণে আশরাফুলের জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও জায়গা করে নেন এই প্রতিভাবান ব্যাটসম্যান।

আগামী ১২ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার কথা ছিল রকিবুলের। কিন্তু বিনা মেঘে বজ্রপাত ঘটান ৪১টি একদিনের ম্যাচে গড়ে ২৯ দশমিক ৩৪ রান তুলে ১ হাজার ২৭ রান করা রকিবুল। অপরদিকে ৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৮ রান সংগ্রহ করেছেন জাতীয় দলের এই কৃতি ব্যাটসম্যান।

আরটিএনএন ডটনেট/আইএইচ/এসআই_ ২২১০ ঘ.

পাঠকের মন্তব্য:
 
মগবাজার থেকে জয়নুল লিখেছেন,
All sectors should avoid nepotism then this sector will run gorgeously without hesitaion
10055
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

ঈদে ঘরমুখো মানুষের টিকেট বিড়ম্বনা

প্রমাণ পাওয়া গেলে শাওনের বিরুদ্ধে ব্যবস্থা: সাহারা

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

এরশাদের বিচার নিয়ে সরকার আপাতত কিছু ভাবছে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

বিমান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু ২০ সেপ্টেম্বর

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের চেয়ে মেট্রো রেল অধিক কার্যকর

মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে: হাসান মাহমুদ

যুদ্ধাপরাধের বিচার বানচালে হুমকিদাতাদের খোঁজা হচ্ছে: সাহারা

জন্মাষ্টমীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণকে স্মরণ

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এডিবির ঋণ সহায়তা

বাঁধনের শ্লীলতাহানি মামলা থেকে ছাত্রলীগের তিনজন খালাস

পুলিশের রাজনৈতিক ব্যবহার না করার প্রত্যয় নয়া আইজির

আন্দোলনে অচল বিমানের প্রধান কার্যালয়, কর্মকর্তারা অবরুদ্ধ

রিমান্ড শেষে ডিউক কারাগারে

বেগম জিয়া মদিনায়

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন