| মূল্য বৃদ্ধির জন্য মুনাফাখোরদের সমালোচনায় বাণিজ্যমন্ত্রী
|
 |
 |
 |
|
Wed 10 Mar 2010 9:49 PM BdST
|
ঢাকা, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য অতি মুনাফাখোর ব্যবসায়ীদের তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। বলেছেন, এ প্রবণতা থেকে সরে না আসলে ভবিষ্যতে ওইসব ব্যবসায়ীরা সরকারের কোনো সহায়তা পাবে না।
বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এফবিসিসিআই ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ফারুক খান বলেন, ‘মানুষকে সাহায্য করার চেহারা এবং পাশে দাঁড়াবার চেহারাই হওয়া উচিত বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীর চেহারা।’
তিনি বলেন, ‘আমারা যে কালো এবং বিষ দাঁত বের করা চেহারা দেখি তাদের সংখ্য বেশি নয়, খুবই অল্প। যারা চিনি এবং ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেয়। সময়মত চাল সরবারহ না করে দাম বাড়ানোর জন্য স্টক করে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘ব্যবসায়ীরা আজকে হয়তো কিছু কাজ করে বড় মুনাফা করতে পারেন। কিন্তু সামনে বিপদ-আপদ হলে সরকার অসাধু ব্যবসায়ীদের সাহায্য করবে না।’
আত্মকর্মসংস্থানের অংশ হিসাবে এফবিসিসিআই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে সারাদেশের চারশ’ ৮৭ জন বেকার নর-নারীর মাঝে সেলাইমেশিন, সেচপাম্প, কম্পিউটার ও ভ্যান বিতরণ করা হয়।
এ ধরনের উদ্যোগ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ব্যবসায়ীদের প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আত্মকর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ দেশের অন্যান্য ব্যবসায়ী সংগঠনও অনুসরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে অন্তত ৫০ লাখ ব্যবসায়ী আছেন যারা একটি পরিবারের দুই জন সদস্যকে স্বনির্ভর করে দেয়ার চেষ্টা করতে পারেন।’
তিনি বলেন, ‘এ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতির চেহারা ব্যবসায়ীরা বদলে দিতে পারবে।’
এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআই ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আরো জোরদার করা হবে। আগামীতে সাত থেকে ১০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরটিএনএন ডটনেট/এমইউএ/এসআই_ ২১৩৮ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
ঢাকা থেকে জাহিদার হোসেন লিখেছেন, |
| মুনাফা ছাড়া কি ব্যবসা হয়?
আপনারা গত মন্ত্রীসভার বৈঠকে নিজেদের মুনাফা নির্ধারণ করেছেন ৮৩ শতাংশ। আপনারা এই মুনাফার টাকা কোথা হতে পাবেন? জনগনের, ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স আদায় এর মাধ্যমেইতো। আপনারা আলাদীনের চেরাগের মত নিজেদের বেতন ৮৩ শতাংশ বৃদ্ধি করবেন। জনগনের আয় বাড়ুক আর না বাড়ুক। কিন্তু দেশের প্রতিটি জনগন যে একটা চক্রের মধ্যে আবর্তিত অর্থাত একটি সিষ্টেমের সাথে অপর সিষ্টেম ওতপ্রোতভাবে জড়িত তা কি বুঝে আসেনা সরকারের???????????????? সরকারী কর্মচারীদের বেতন বাড়ালেন, তাহলে বেসরকারী কর্মচারীদের বেতন বাড়াবে কে? অবশ্যই বেসরকারী প্রতিষ্ঠানের মালিকগণ। শুধূ বেতন বাড়ালেই চলবে, তাহলে মালিকদের আয়ও বাড়াতে হবে। এভাবেই একটি সিষ্টেমের সাথে অপর সকল সিষ্টেম জড়িত।
এজন্য দুই দিন পরপর সরকারী লোকেরা জনগনের ট্যাক্স থেকে নিজেদের বেতন আকাশচুম্বি বৃদ্ধি করা বন্ধ করতে হবে। দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের আয় না বাড়ার ফলে তারা ইথিওপিয়ার মত কংকালসার হতে থাকবে। আর আপনারা মুচকি হাসি হেসে ঠান্ডা রুমে বসে নিজেদের বেতন বৃদ্ধি করলে জনগনের সরকার আপনাদেরকে বলা যায়না।
অন্যের দোষ না দিয়ে নিজেদের চেহারা আয়নায় দেখুন। দেখবেন কত কালো চেহারা। |
| 10062 |
Bahrain থেকে Mohammad Mostafa লিখেছেন, |
| What did our astrologer minister say??? Now where is Hawa Bhaban syndicate?? That means if BAL is in opposition then they will make stories to defame/destabilise the government. This is Awami character. During BDR trajedy in the last year, this minister has invented that BJI is behind the trajedy. Now why the minister can not detect the syndicate whom he blamed for the abnormal increase of food items. |
| 10056 |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|