Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৩
মিগ-২৯ দুর্নীতি মামলা ষড়যন্ত্রমূলক: প্রধানমন্ত্রী
Wed 10 Mar 2010 7:32 PM BdST

rtnn ঢাকা, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- মিগ-২৯ দুর্নীতি মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিগ-২৯ যুদ্ধবিমান কেনা নিয়ে তৎকালীন বিএনপি সরকার রাজনীতি করেছে।

বুধবার দুপুরে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কৌশলগত দিক থেকে বাংলাদেশ বিমানকে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, দেশের বিশাল সমুদ্রসীমা, অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ করতে বিমান বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্র-সম্পদ রক্ষা এবং পরিবহন বিমান পরিচালনার জন্য কক্সবাজারে অবকাঠামো গড়ে তোলা হবে।

এসময় বিমান বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতিসংঘ মিশনে বিমান বাহিনী সদস্যদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে। শিগগিরই আরো দুটি কন্টিনজেন্ট জাতিসংঘ মিশনে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলার আকাশ রাখিব মুক্ত শপথে বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরটিএনএন ডটনেট/এইচএআর/এসআই_ ১৯১৪ ঘ.

পাঠকের মন্তব্য:
 
usa থেকে Arif লিখেছেন,
There is nothing called the rule of law in Bangladesh. The country is passing through a difficult time. Hasina, you are all in all in Bangladesh so you can say what ever you like to say.
10042
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

বিএনপির তিন নেতা সেনা শাসকের সহযোগী ছিলেন: নাসিম

সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তারেক-কোকো নির্দোষ হবে: নজরুল

গোলাম আযমের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র: কামরুল

ফের দেশে ফিরলেন সোহেল তাজ

মুহাম্মাদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা

সব হত্যাকাণ্ডের বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে: ইনু

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জনমত যাচাইয়ে সরকারকে দেলোয়ারের চ্যালেঞ্জ

আজীবন মহাজোটে থাকার ঘোষণা এরশাদের

সংবিধান সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্যারোল শেষে তারেক-কোকোর দুর্নীতির বিচার হবে: হানিফ

রিমান্ড শেষে জামায়াত নেতা রফিকুলকে কারাগারে প্রেরণ

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের চেষ্টা করছে: মওদুদ

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জিয়াই আ. লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন: দেলোয়ার

মসজিদে নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেছেন খালেদা

মুখে গণতন্ত্র আওড়ানোদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে: ফখরুল

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

খালেদাকে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেলোয়ারের

তালিকা করে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী