|
চতুর্থ দিনেও ধর্মঘটে অচল বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুট
|
 |
 |
 |
|
Wed 10 Mar 2010 10:44 AM BdST
|
বরিশাল, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- বরিশালে অভ্যন্তরীণ নৌ-রুটের ধর্মঘট চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। এতে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ চলাচল আজ বুধবার বন্ধ রয়েছে।
এ নৌ ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তবে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত সরাসরি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার ও টিকেট মাস্টাররা মালিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এতে মাস্টার নূরুল ইসলাম এবং টিকেট মাস্টার সাদেক ও জাকিরকে বরখাস্ত করা হয়।
পরে ক্ষমা চাওয়ায় দুই টিকেট মাস্টারকে তাদের স্বপদে পুনর্বহাল করলেও মাস্টার নূরুলকে বাদ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনার সূত্র ধরে গত ৭ মার্চ শনিবার থেকে ধর্মঘট শুরু হয়।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এইচএআর/এমআই_ ১০৩৯ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|