Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১০

দেশে ফিরে দেলোয়ার: সরকার বাকশালকেও ছাড়িয়ে যেতে চাইছে

Wed 10 Mar 2010 9:21 AM BdST

rtnn ঢাকা, ১০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ৪০ মিনিটে তিনি হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান নবনির্বাচিত যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এবং ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানুয়ারির শেষ সপ্তাহের দিকে দেলোয়ার অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুর যান। সেখানে কুইন্স এলিজাবেথ হাসপাতালে তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির চিকিৎসা করা হয়।

বিমানবন্দরে নেমে আরোগ্য লাভের জন্য দোয়া করায় তিনি দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। আর সরকারের নাম বদলের সংস্কৃতির সমালোচনা করে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ সরকার একদলীয় বাকশাল শাসন ব্যবস্থার চেয়েও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। সংসদকে তারা অপপ্রচারের প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

তিনি বলেন, দেশের মানুষ সরকারের এই কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেবে না। সরকারের বিরুদ্ধে খুব শিগগির জনগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও জানান তিনি।

আরটিএনএন ডটনেট/এফএন/এমআই_ ০৯১১৯ ঘ.

পাঠকের মন্তব্য:
 
বাংলাদেশ থেকে আব্দুল আওয়াল লিখেছেন,
আহারে বাংলাদেশীর কপাল, যে দলেরই নেতা হোক, চিকিতসার জন্য যায় বিদেশে, তার মানে দেশের চিকিতসা ভালো না। কিন্তু সাধারন মানুষের ক্ষমতা নাই দেশে চিকিতসা করাবার, আবার যাবি তো যাবি, কোথায় যাবি? কোনো মুসলিম দেশে যেতে পারলি না তোরা? কিসের মুসলিম দেশ বাংলাদেশ এখনো বাংলাদেশ কোনো মুসলিম দল কে নির্বাচন করে ক্ষমতায় আনতে পারলি না?
10034
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

বিএনপির তিন নেতা সেনা শাসকের সহযোগী ছিলেন: নাসিম

সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তারেক-কোকো নির্দোষ হবে: নজরুল

গোলাম আযমের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র: কামরুল

ফের দেশে ফিরলেন সোহেল তাজ

মুহাম্মাদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা

সব হত্যাকাণ্ডের বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে: ইনু

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জনমত যাচাইয়ে সরকারকে দেলোয়ারের চ্যালেঞ্জ

আজীবন মহাজোটে থাকার ঘোষণা এরশাদের

সংবিধান সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্যারোল শেষে তারেক-কোকোর দুর্নীতির বিচার হবে: হানিফ

রিমান্ড শেষে জামায়াত নেতা রফিকুলকে কারাগারে প্রেরণ

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের চেষ্টা করছে: মওদুদ

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জিয়াই আ. লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন: দেলোয়ার

মসজিদে নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেছেন খালেদা

মুখে গণতন্ত্র আওড়ানোদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে: ফখরুল

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

খালেদাকে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেলোয়ারের

তালিকা করে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী