উচ্চ আদালতের ভূমিকা নিয়ে মেনন-সাকা বাগযুদ্ধ
|
 |
 |
 |
|
Tue 9 Mar 2010 11:06 PM BdST
|
ঢাকা, ০৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- উচ্চ আদালতের সাম্প্রতিক ভূমিকা নিয়ে সংসদে বাগযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মহাজোটের শরিকদল ওয়ার্কাস পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেনন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে সংসদের ওপর বিচার বিভাগের কর্তৃত্ব, পঞ্চম সংশোধনী, সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন এবং বর্তমান রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসে তাদের এ বিতর্কে।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের সমালোচনা করে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আইন প্রণয়নের দায়-দায়িত্ব আইনসভা থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না।’
আইন বিভাগের ওপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ দেশের সবচেয়ে বড় আদালত। এর ওপর কোন আদালত নেই।’
বিরোধীদলীয় সংসদ সদস্য আরো বলেন, ‘নির্বাচনে যারা জয়ী হয়ে আসেন তারা জনগণের পরীক্ষিত প্রতিনিধি। তারা যে আইন প্রণয়ন করেন তা বিচার বিভাগ চ্যালেঞ্জ করতে পারে না।’
অন্যদিকে রাশেদ খান মেনন পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়া রায়ের প্রশংসা করে বলেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল এবং তা বাস্তবায়নে সংসদকে উদ্যোগ নিতে হবে। হাইকোর্টের রায়কে আইনে পরিণত করে ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে।’
তিনি বলেন, ‘আজকে সালাহউদ্দিন কাদের চৌধুরী পঞ্চম সংশোধনীর পক্ষে কথা বলছেন, অথচ এই আইন পাস হওয়ার সময় তিনি এর বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।’
আরটিএনএন ডটনেট/এসআই/এমআই_ ২৩০৬ ঘ.
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
্ওমান থেকে ৃৃৃৃৃৃৃৃৃআলমগির মাহমুদ লিখেছেন, |
| হায়রে আললাহ রাসেদ+ইনু এখন জাতিয় নেতা।ভাবতে লজজা লাগে।এরাতো ডাকার নদদমা আর ডাসবিন তেকে এসেচে। |
| 10036 |
ইউ.কে থেকে সোমা লিখেছেন, |
| আদালত সরকারের কথা মতই চলে |
| 10031 |
মানামা - বাহরাইন থেকে আ: রাহিম লিখেছেন, |
| দুঃখজনক হলে ও সত্য যে, রাশেদ খান মেননেরা ও আজকে জাতীয় নেতা।হায়রে জাতির কপাল ;;;;;;;; |
| 10029 |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |