Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১২

আঞ্চলিক সহযোগিতা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়: মতিয়া

Tue 9 Mar 2010 10:54 PM BdST

rtnn ঢাকা, ০৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- কৃষকের লাভ নিশ্চিত করে খাদ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বলেছেন, আঞ্চলিক সহযোগিতা ছাড়া সার্কের দেশগুলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বীজ সম্মেলন ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী খারাপ বীজের জন্য অসাধু ব্যবসায়ী-উদ্যোক্তাদের দায়ী করেন। আর জিনিসপ্রত্রের দাম কিছুটা বেড়েছে বলে স্বীকার। তিনি বলেন, শিগগিরই দাম কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে এবং খাদ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ফসল উৎপাদন ভাল হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি জমি অনুর্বর হয়ে পড়েছে।

তিনি জানান, সমস্যা সমাধানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বীজ আদান-প্রদান সহজ করতে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত হচ্ছে।

স্বল্পোন্নত দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরে জোর দেন দুই মন্ত্রী এবং উপস্থিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, বীজের রোগ সংক্রমণের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়। ভাল বীজ উৎপাদন আর সচেতনতা বাড়ানো গেলে এই ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

‘আঞ্চলিক খাদ্য নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে বীজ’ এই শ্লোগান নিয়ে সম্মেলনে সার্কভুক্ত দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিজ্ঞানী, কৃষিবিদ, গবেষক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

মেলায় অংশ নিচ্ছে ৫৭টি প্রতিষ্ঠান। এছাড়া এই মেলার মধ্য দিয়ে ‘সার্ক সিডস ফোরাম’র যাত্রাও শুরু হয়েছে।

আরটিএনএন ডটনেট/এমইউএ/এমআই_ ২২৫২ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

ঈদে ঘরমুখো মানুষের টিকেট বিড়ম্বনা

প্রমাণ পাওয়া গেলে শাওনের বিরুদ্ধে ব্যবস্থা: সাহারা

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

এরশাদের বিচার নিয়ে সরকার আপাতত কিছু ভাবছে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ

বিমান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ

জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু ২০ সেপ্টেম্বর

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের চেয়ে মেট্রো রেল অধিক কার্যকর

মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে: হাসান মাহমুদ

যুদ্ধাপরাধের বিচার বানচালে হুমকিদাতাদের খোঁজা হচ্ছে: সাহারা

জন্মাষ্টমীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণকে স্মরণ

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এডিবির ঋণ সহায়তা

বাঁধনের শ্লীলতাহানি মামলা থেকে ছাত্রলীগের তিনজন খালাস

পুলিশের রাজনৈতিক ব্যবহার না করার প্রত্যয় নয়া আইজির

আন্দোলনে অচল বিমানের প্রধান কার্যালয়, কর্মকর্তারা অবরুদ্ধ

রিমান্ড শেষে ডিউক কারাগারে

বেগম জিয়া মদিনায়

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন