Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১৩

শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে সন্তু লারমার প্রশ্ন

Tue 9 Mar 2010 10:12 PM BdST

rtnnবান্দরবান, ০৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় চুক্তি করা হলেও তা বাস্তবায়নে কোন অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্ধ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা। বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।

মঙ্গলবার বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটউট অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত ‘পার্বত্য শান্তি চুক্তি-১৯৯৭ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার শেষে সংবাদ সম্মেলনে সন্তু লারমা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং, শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, সাধুরাম ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্তু লারমা বলেন, পার্বত্য শান্তি চুক্তি বানচালের জন্য একটি মহল পার্বত্য এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।

পার্বত্য চট্টগ্রামে এক ধরনের সেনা শাসন চলছে অভিযোগ করে সন্তু লারমা বলেন, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে ছয়টি স্থায়ী সেনা ব্রিগেড থাকার কথা। কিন্তু অপারেশন উত্তরণের নামে এখানে আরো অনেক ক্যাম্প রয়ে গেছে।

ফেব্রুয়ারি মাসে রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘটিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে অশান্ত পরিবেশ বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন ছাড়া বিকল্প কিছু নেই।

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এমইউএ/এমআই_ ২২১১ ঘ.

পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভোলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্যে

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

পাবনায় হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার মৃত গরুর মাংসে অ্যানথ্রাক্স, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পাবনায় লাল পতাকার আঞ্চলিক কমান্ডার রিপন গ্রেপ্তার

বিএনপি ও যুবলীগের ইফতার ঘিরে ফরিদপুরে ১৪৪ ধারা

মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ শুরু

কুষ্টিয়ায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ৩৭

পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মজিদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ১৩২ চালকল মালিককে শোকজ

মিল্কভিটার খামারিদের আন্দোলন প্রত্যাহার

লক্ষ্মীপুরের অপহৃত ৯ জেলে এখনো উদ্ধার হয়নি

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

দক্ষিণাঞ্চলে ফিটনেসবিহীন লঞ্চ, নিরাপদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্ক

মেহেরপুরে যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

যুদ্ধাপরাধ ইস্যুতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ টুকুর

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: তোফায়েল