Real-time News Network
শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; ২৩:১২

নির্যাতন করে স্বীকারোক্তি নিয়ে রাবির ঘটনায় জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: মুজাহিদ

Tue 9 Mar 2010 9:37 PM BdST

rtnnঢাকা, ০৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বলেছেন, নির্যাতনের মাধ্যমে শিবির কর্মীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে ওই ঘটনায় জামায়াতকে জড়ানোর চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত অভিযোগে র‌্যাবের হাতে আটক ছাত্রশিবিরের কর্মী ইকরাম হোসাইন গতকাল সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে মুজাহিদ এসব কথা বলেন।

মুজাহিদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গ্রুপের শিক্ষকরা যখন বললেন, পুলিশ কমিশনারের বিশ্বাসঘাতকতা এ ঘটনার জন্য দায়ী। আর পুলিশ কমিশনার যখন পাল্টা বলে দিলেন, যত আকাম-কুকাম (রাবি) ভিসি করেছে। তখন জাতির সামনে পরিস্কার হয়ে গেছে কারা রাজশাহীর ঘটনা ঘটিয়েছে এবং কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য ষড়যন্ত্র করছে।’

মুজাহিদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। একজনকে ধরে এনে নির্যাতন করে তাকে দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলানো আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ নয়।’

মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন।

আরটিএনএন ডটনেট/এমইউএ/এমআই_ ২১৩৬ ঘ.

পাঠকের মন্তব্য:
 
ঢাকা থেকে ছোটন লিখেছেন,
কন্সপাইরেসি থিওরিই জামাতের একমাত্র আশ্রয়। @আব্দুল আজিজ, আপনি এই খবর কিভাবে জানলেন? খবরের সূত্র দিন। শুধু মুখে কথা না বলে আপনার সূত্র পুলিশকে দিন।
10046
USA থেকে Nasir লিখেছেন,
Bangladesh Jamaat-e-Islami is a modern and democratic Islamic political party. Jamaat has been working to establish a liberal parliamentary system of democracy. Jamaat is dedicated to building a prosperous, stable and democratic Bangladesh. As a Bangladeshi I, “call upon all Leaders-Scholars, students, workers, peasants, teachers, lawyers, businessmen and people in all strata of national life to come forward to help Jamaat.
10030
ফাহািহল, কুেয়ত থেকে আবু আব্দুল আিজজ লিখেছেন,
লাশ িন েয় আ লী-এর রাজনীিত নতুন িকছু নয়। রাজশাহীর বতর্মান িভ িস েক িরমােন্ড িন েল আসল খবর েব ির েয় আস েব।
10024
USA থেকে ALI লিখেছেন,
There is nothing called the rule of law in Bangladesh. The country is passing through a difficult time. Terrorism, extortion and killings became order of the day while soaring prices of commodities, scarcity of electricity, gas and water aggravated the plight of the public life. Even the ruling-party people are saying small thief, medium thief and big thief (MPs, ministers, prime minister) have plunged into corruption. People cannot expect anything if the country remains in the hands of big thief. Despite a peaceful atmosphere in absence of the opposition movement, the government failed to fulfill any of its election pledges. Instead of giving job, the people are being made jobless. Good officers in the police department and the armed forces are losing jobs because of politicization. Stressing united movement to get rid of the situation, once the movement could be started, people would join it as people did not get anything from this government.
10023
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

বিএনপির তিন নেতা সেনা শাসকের সহযোগী ছিলেন: নাসিম

সুষ্ঠু তদন্ত ও বিচার হলে তারেক-কোকো নির্দোষ হবে: নজরুল

গোলাম আযমের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র: কামরুল

ফের দেশে ফিরলেন সোহেল তাজ

মুহাম্মাদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা

সব হত্যাকাণ্ডের বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে: ইনু

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জনমত যাচাইয়ে সরকারকে দেলোয়ারের চ্যালেঞ্জ

আজীবন মহাজোটে থাকার ঘোষণা এরশাদের

সংবিধান সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্যারোল শেষে তারেক-কোকোর দুর্নীতির বিচার হবে: হানিফ

রিমান্ড শেষে জামায়াত নেতা রফিকুলকে কারাগারে প্রেরণ

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের চেষ্টা করছে: মওদুদ

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

জিয়াই আ. লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন: দেলোয়ার

মসজিদে নববীতে সঙ্গীদের নিয়ে ইফতার করেছেন খালেদা

মুখে গণতন্ত্র আওড়ানোদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে: ফখরুল

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

খালেদাকে কটুক্তি করায় প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দেলোয়ারের

তালিকা করে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী