তায়কোয়ান্ডো খেলায় হিজাব পরিধানের অনুমতি
|
 |
 |
 |
|
Sat 3 Oct 2009 8:22 PM BdST
|
ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো ফেডারেশান আশা করছে যে মুসলিম মহিলা ক্রীড়াবিদদের হিজাব পরিধানের অনুমতি দেয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কিছুদিন পরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে ক্রীড়াবিদদের মধ্যে লিঙ্গবৈষম্য কিছুটা হলেও কমাতে সক্ষম হবে। এর আগে ২০০৭ সালে গভর্নিং বডির নেয়া এক সিদ্ধান্তের প্রেক্ষিতে মহিলা ক্রীড়াবিদদের হিজাব পরিধান নিষিদ্ধ করেছিল। সাম্প্রতিককালে গভর্নিং বডি এর রীতি পরিবর্তন করে মহিলা ক্রীড়াবিদদের হিজাব পরিধানের অনুমতি দেয়।
ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো ফেডারেশানের চেয়ারম্যান “ডায় উন মুন” বলেছেন, “এটা প্রমাণ করে যে শুধুমাত্র তায়কোয়ান্ডই একমাত্র ক্রীড়া যা মুসলিম বিশ্বের নারী এবং পুরুষকে সমানভাবে বিচার করেছে। আমরা বিশ্বাস করি, সকল সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও দৃষ্টিভংগীর প্রতি আমাদের এই শ্রদ্ধাবোধ, বিশ্ব ক্রীড়ামঞ্চে তায়কোয়ান্ডোর ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে।“
ছবিতে “বেইজিং অলিম্পিক ২০০৮”-এ ইরানের “সারা জামাল”-কে হিজাব পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।
(তথ্য সংগ্রহ ও সংকলনে- অঙ্গনা রিপোর্টার)
|
|
|
|