Real-time News Network

বিনোদন

রুনা লায়লার মা আমিনা বেগম আর নেই

mamunউপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুনা লায়লার মা আমিনা বেগম (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া... রাজিউন)। রোববার বিকেলে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিস্তারিত
 

হঠাৎ সেদিন

mamunকলকাতার প্রখ্যাত নির্মাতা বাসু চ্যাটার্জির হাত ধরেই সফল হয়েছিলেন ফেরদৌস। তার সেই \'হঠাৎ বৃষ্টি\' ছবিটি এখনো দর্শকের কাছে সমাদৃত। এবার বাসু চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌস \'হঠাৎ সেদিন\' নিয়ে আসছেন। ছবির কাজ শেষ। ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার। বাংলাদেশ থেকে প্রযোজনা করেছিলেন ফেরদৌস নিজেই। কিন্তু সম্প্রতি তিনি ছবিটি বিক্রি করে দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের কাছে।
বিস্তারিত
 

মাছরাঙা টেলিভিশন অ্যাওয়ার্ড

mamunটেলিভিশন মিডিয়ার কুশীলব ও কলাকুশলীদের স্বীকৃতি জানানোর মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। টেলিভিশনের সামনে এবং পেছনের শিল্পী ও কলাকুশলীদের জন্য ২১টি বিভাগে পুরস্কার দেবে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা টিভিসহ দেশের সব কটি টিভি চ্যানেলে গত এক বছরে প্রচারিত নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতভিত্তিক অনুষ্ঠান, লাইফস্টাইল অনুষ্ঠান এবং সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান আর এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হবে এ পুরস্কার। শনিবার সকালে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাছরাঙা টেলিভিশন অ্যাওয়ার্ড ২০১১’ আয়োজনের ঘোষণা দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
বিস্তারিত
 

ধুম এর পরবর্তী সিক্যুয়েলে রানী

mamunবলিউডের বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র ‘ধুম’-এর পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। ইতিমধ্যেই ‘ধুম ৩’ ছবি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এই ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য আমির  খানের সঙ্গে চুক্তি করেছে যশরাজ ফিল্মস। হলিউড-বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত কাটরিনা কাইফকেই চূড়ান্ত করা হয়। এখন শোনা যাচ্ছে, রানীকেও দেখা যাবে এই ছবিতে । এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ধুম ২’ ছবিতে ঐশ্বর্যর যে চরিত্র ছিল ‘ধুম ৩’-এ সে ধরনের চরিত্র পাবেন রানী।
বিস্তারিত
 

অ্যাভাটার-২ আসবে ২০১৬ সালে

mamun২০১৬ সালে আসছে অ্যাভাটার-২। সমপ্রতি জেমস ক্যামেরন জানান, তিনি ‘অ্যাভাটার ২’ নিয়ে বর্তমানে গবেষণা করছেন। কিভাবে একে আরও আধুনিক এবং আরও  প্রযুক্তির ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবছেন। ক্যামেরন আরও জানান, ছবির কাজ শেষ হতে হতে ২০১৬ সাল পর্যন্ত গড়াবে। যেখানে ‘অ্যাভাটার ২’ মুক্তির ডেডলাইন ছিল ডিসেম্বর ২০১৪। আর ‘অ্যাভাটার ৩’ মুক্তির সম্ভাব্য সময় ছিল ডিসেম্বর ২০১৫।
বিস্তারিত
 

   

এ সপ্তাহের বিনোদন

শেষ দিনে সুচিত্রার পৈত্রিক ভিটা দখলমুক্ত করার দাবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটি দখলমুক্ত করার দাবি জানানোর মধ্য দিয়ে সোমবার রাতে শেষ হলো পাবনায় আয়োজিত সপ্তাহব্যাপী তৃতীয় সুচিত্রা সেন চলচ্চিত্র...বিস্তারিত

নির্ঝরের ছবিতে শাকিরার গান

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্রের সঙ্গীতে কণ্ঠ দেবেন কলম্বিয়ান পপ সেনসেশন শাকিরা। শুধু তাই নয়, ওই চলচ্চিত্রে অভিনয় করারও সম্ভাবনা রয়েছে ওয়াকা ওয়াকা খ্যাত এই সঙ্গীত তারকার।...বিস্তারিত

আজ শুরু বাংলালিংক হাছন রাজা লোকোৎসব

মরমী গানের সাধক হাসন রাজার ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সুনামগঞ্জে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী হাসন রাজা সৃষ্ট গানের লোক উত্সব। সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ...বিস্তারিত

কল্পরেখার কর্মশালায় ভর্তি শুরু

শিশুদের আবৃত্তি, গল্প বলা ও উপস্থাপনা শিক্ষার প্রতিষ্ঠান কল্পরেখায় এক বছর মেয়াদি দ্বিতীয় কোর্সে ভর্তি শুরু হয়েছে। শাহবাগের গণসংস্কৃতি কেন্দ্রে প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত...বিস্তারিত

অসহায় নারীদের জন্য ওয়েবসাইট করতে যাচ্ছেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ বলিউডে কাজ করার শুরু থেকেই অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করছেন। এবার সরাসরি অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে এলেন তিনি। এসব অসহায় নারীদের জন্য কাটরিনা একটি ওয়েবসাইট করতে যাচ্ছেন। যেসব...বিস্তারিত

২০১১ সালের দর্শকপ্রিয় ছবি দ্যা ডার্টি পিকচার

দ্য ডার্টি পিকচার, ২০১১ সালে সর্বাধিক সংখ্যক দর্শক টেনেছে উপমহাদেশে।  মোবাইল ভিডিও কোম্পানি ভিউক্লিপ পরিচালিত এক জরিপে এই ফলাফল জানা গেছে। জরিপের ফলে বলা হয়েছে, ভারতীয়রা এ বছর মোবাইল ফোনে...বিস্তারিত

সহোদরা : জয়ার নতুন নাটক

মাছরাঙা টিভিতে আগামী শুক্রবার রাত ৮ টায় প্রচারিত হবে নাটক সহোদরা। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজীব আহমেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন...বিস্তারিত

৩০ শে ডিসেম্বর প্রচার হবে ইত্যাদি

ইত্যাদি’র এবারের পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০শে ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।...বিস্তারিত

ফরিদুর রেজা সাগরের স্মৃতিমূলক গ্রন্থ টেলিভিশন আরেক জীবন

টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের স্যাটেলাইট টেলিভিশন নিয়ে স্মৃতিমূলক গ্রন্থ ‘টেলিভিশন আরেক জীবন’-এর প্রকাশনা উৎসব রবিবার হোটেল রূপসী বাংলার বলরুমে অনুষ্ঠিত হয়েছে।...বিস্তারিত

অভিনয়ে আমিরের স্ত্রী কিরণ

এবার আমির খানের স্ত্রী পরিচালক কিরণ রাও অভিনয় করবেন। তবে বাণিজ্যিক কোন ছবিতে কাজ করার ইচ্ছা নেই তার।  ভিন্ন ধারার চলচ্চিত্রেই কাজ করতে করবেন বলে জানিয়েছেন। সমপ্রতি মুম্বাই মিররকে দেয়া...বিস্তারিত

ABOUT US | CONTACT US | WRITE TO US | JOIN US